শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাটহাজারীতে ধলই ইউপি চেয়ারম্যান অপসারিত ফটিকছড়িতে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চলতে দেওয়া হবে না: সরোয়ার আলমগীর এমপি সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর বড় ভাই আহমদ গনি চৌধুরী আর নেই বিএনপি আবারো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসির উদ্দিন পাটোয়ারী কাপ্তাইয়ে ওয়াগ্গা ভলান্টিয়ারের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন লোহাগাড়ায় প্যালাসাইডিং নির্মাণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর বাধা বন্দরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক কর্মসূচি পালিত বিশ্বে যারা পরিবেশ ধ্বংস করেছে তারাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে: এনজিওদের দাবি “নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা

বগুড়ায় বিষাক্ত মদপানে নিহত বেড়ে ৯

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১, ৬:১৯ পূর্বাহ্ন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিষাক্ত মদপানে অসুস্থদের মধ্যে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মদপানে পৃথক ঘটনায় গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদের একজন হাসপাতাল ও অপর দুজন নিজ নিজ বাড়িতে মারা গেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছেন। তবে পুলিশ বলছে, হাসপাতালে চিকিৎসাধীন একজন মারা গেছে। সোমবার রাতে আরো দুই জন মারা গেছে।

মৃত ব্যক্তিরা হচ্ছেন- বগুড়া শহরের পুরান বগুড়া ঋষি পল্লীর প্রেমনাথ রবিদাস (৬০), শহরতলীর ফাঁপোড়ের রিকশাচালক জুলফিকার (৫২) ও নিশিন্দারা ধমকপাড়ার আলমগীর (৪০)। এদের মধ্যে প্রেমনাথ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে সোমবার ভোররাতে প্রেমনাথের ছেলে সুমন রবিদাস (৩৫) বিষাক্ত মদ পানে হাসপাতালে মারা যান। তার চাচা রামনাথ রবিদাস বিষাক্ত মদপানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে রবিবার রাতে বিষাক্ত মদ পানে অসুস্থ হয়ে আলমগীর ও জুলফিকার নামে আরো দুইজন নিজ নিজ বাড়িতে মারা গেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, হাসপাতালে প্রেমনাথ নামের একজন মারা গেছেন। এ ছাড়া আলমগীর নামে একজন মারা যাওয়ার খবর পেয়ে তার বাড়িতে গিয়ে পুলিশ জানতে পেরেছে তিন দিন আগে থেকে অসুস্থ আলমগীর সোমবার মারা গেছে। রিকশাচালক জুলফিকার মারা যাওয়ার খবরও তিনি পেয়েছেন ।


এই বিভাগের আরো খবর