বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন ঝালকাঠির কাঠালিয়ায় বালু বোঝাই ট্রলি দুর্ঘটনায় চালকের মৃত্যু

গজারিয়ায় মেঘনা নদীতে সেতু হলে এক যুগান্তকারী পরিবর্তন আসবে -ইউএনও

গাজী মাহমুদ পারভেজঃ-
সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১২:৫৮ অপরাহ্ন

এই সেতু হলে গজারিয়ার সঙ্গে জেলা শহরের যোগাযোগ ছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের যোগাযোগ সহজ হবে। এতে এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ আর্থ-সামাজিক অবস্থার যুগান্তকারী পরিবর্তন আসবে বলে এমনটাই জানিয়েছে উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী।
নদী বেষ্টনীর এই গজারিয়া উপজেলা থেকে জেলা সদরের সহজতর যোগাযোগের মাধ্যম নদী পারাপারে ব্যবহৃত বাহন একমাত্র ট্রলার। সেতুটি হলে ঝড়বৃষ্টি এবং উত্তাল মেঘনার ঢেউ পাড়ি দেওয়ার কষ্ট শেষ হবে।
বৃষ্টি এবং উত্তাল মেঘনার ঢেউ উপেক্ষা করে দুই পারের মানুষ যাতায়াত করে আসছে। এই উপজেলার প্রায় দুই লাখ মানুষের একটাই দাবি ব্রিজ। আর এই দাবি পূরণের প্রাক প্রস্তুতি দেখে আনন্দিত ও উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা।
সরেজমিন দেখা যায়, মুন্সীগঞ্জ থেকে গজারিয়ায় সরাসরি যোগাযোগে সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে মেঘনা নদীর তলদেশের মাটি পরীক্ষার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। মুন্সীগঞ্জ ও গজারিয়া অংশে মেঘানা নদীর মাঝ অংশে সেতু তৈরির জন্য শুরু হয়েছে মাটি পরীক্ষার কার্যক্রম। পদ্মার সেতুর পর মুন্সীগঞ্জের গজারিয়াবাসীর জয়ে প্রথম ধাপের কার্যক্রম সেতু তৈরির জন্য মাটি পরীক্ষার কার্যক্রম ইতিমধ্যে প্রায় শেষের দিকে। প্রায় ১৯৫৪ সালের দিকে গজারিয়া থানা প্রতিষ্ঠিত হয়। এবং পরবর্তীতে ১৯৮৩ সালে এটি উপজেলায় রূপান্তরিত হয়। সেই সময় থেকে এ অঞ্চলের মানুষদের জেলা সদরের সাথে যোগাযোগ করতে হলে উত্তাল মেঘনা নদী কিংবা নারায়ণগঞ্জ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কযোগে ৭০ কিঃমিঃ পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। যেখানে ১৫শ মিটারের একটি ব্রীজ হলেই কয়েক মিনিটের ব্যবধানে নির্ভয়ে পারাপার হওয়া যায় গজারিয়া থেকে মুন্সীগঞ্জ কিংবা মুন্সীগঞ্জ থেকে গজারিয়া। টিপসা’র সয়েল টেকনিশিয়ান মো. তাইজুদ্দিন রহমান জানান, মুন্সীগঞ্জ সীমানাধিন মেঘনা নদীর উভয়পাশে গত কয়েক মাস যাবৎ চলছে ব্রীজের উপযুক্ত জায়গায় নির্ধারণের জন্য মাটি পরিক্ষার-নিরিক্ষার কার্যক্রম। উভয় পারে ও নদীসহ ১০টি স্থানে মাটি পরিক্ষা করা হবে। যার মধ্যে ৮টি পরিক্ষা প্রায় শতভাগ সম্পন্ন। নদীর মধ্যে ২টি পয়েন্টে মাটি পরিক্ষা করা হচ্ছে। ৮০ থেকে ১৫০ মিটার গভীর পর্যন্ত মাটি পরিক্ষা করা হচ্ছে।
আবহাওয়া ভালো থাকলে আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শেষ হবে। প্রাথমিক কাজ শেষ হলে ডিজাইনের টেন্ডার হবে। তিনি আরও বলেন, এখানে মাটি অনেক ভালো পেয়েছি। আশাকরি এখানেই ব্রীজ করা যাবে। গজারিয়া উপজেলা নির্বাহী অঅফিসার জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, এই সেতু হলে গজারিয়ার সঙ্গে জেলা শহরের যোগাযোগ ছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের যোগাযোগ সহজ হবে। এতে এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ আর্থ-সামাজিক অবস্থার যুগান্তকারী পরিবর্তন আসবে।


এই বিভাগের আরো খবর