সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

লালমনিরহাটে সবজি চাষিদের মাঝে খুশির জোয়ার

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ১:৫০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : আবহাওয়া অনুকুলে থাকায় এবং তুলনামূলকভাবে দাম ভালো পাওয়ায় সবজি চাষে খুশির জোয়ার বইছে জেলার কৃষকদের মাঝে। জেলার সবজি চাষিরা বলছেন, অধিক মুনাফা পেতে আগাম জাতের সবজি চাষের বিকল্প নেই। এতে সবমিলিয়ে মাত্র ৭০-৭৫ দিনেই ফসল বাজারজাত করা সম্ভব। আর বাজারে ফুলকপি, বাঁধাকপি, বেগুনসহ বিভিন্ন আগাম জাতের সবজির চাহিদা থাকায় ভাল দাম পাওয়া যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে (২০২২-২০২৩) এখন পর্যন্ত ফুলকপি, বাধাঁকপিসহ বিভিন্ন প্রকার সবজি চাষাবাদ হয়েছে প্রায় পাঁচহাজার ৭০০ হেক্টর জমিতে। তবে এখনো সবজি চাষের সময় থাকায় আগামী বছর মার্চ মাস নাগাদ প্রায় সাড়ে ছয়হাজার হেক্টর জমিতে সবজি চাষ ছাড়িয়ে যেতে পারে।সরজমিনে কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, পানি জমে থাকে না এমন জমি নির্বাচন করতে হয় আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি চাষের জন্য। সেই ফসল মাত্র ৭০-৭৫ দিনে কৃষকদের ঘরে উঠে। সারাদেশের বাজারে এসব ফুলকপি আর বাঁধাকপির চাহিদাও প্রচুর। ফলে লালমনিরহাটের চাষিদের উৎপাদিত সবজি এলাকার চাহিদা মেটানোর পাশাপাশি ট্রাকে করে রাজধানী ঢাকাসহ সারা দেশের সবজি বাজারে বিক্রি হচ্ছে। ভালো দাম দিয়ে পাইকাররা ক্ষেতেই এসব সবজি ক্রয় করছেন বলে জানিয়েছেন কৃষকরা।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকার কৃষক ইমান আলী (৪০) জানান, এবছর তিনি দু’বিঘা জমিতে প্রায় নয়হাজার ফুলকপির চারা রোপন করেছিলেন। গত বছরের তুলনায় বৃষ্টি কম হওয়ায় ফলনও ভালো হয়েছে। প্রতিটি ফুলকপি প্রায় এককেজি ওজনের হয়েছে। প্রতি কেজি ফুলকপির উৎপাদন খরচ পড়েছে ৬ থেকে ৭ টাকা। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি ফুলকপির দাম ৩০-৩৫ টাকা হলেও তিনি পাইকারদের কাছে বিক্রি করছেন ১৭/১৮ টাকা দরে। তবে বেগুন চাষে অপেক্ষাকৃত কম উৎপাদন খরচ হওয়ায় বেশ ভালো দাম পেয়েছেন বলে জানান তিনি। শুরুতে প্রায় ৩০ টাকা দরে বেগুন বিক্রি করলেও বর্তমানে বেগুনের পাইকারি মূল্য অনেক কম বলে জানান তিনি। এরপরেও গত তিনমাসে বেগুন বিক্রিতে যথেষ্ট লাভ করেছেন।

একই কথা বলেন ওই এলাকার কৃষক বাবুল হোসেন (৩৭)। তিনি জানান, বাঁধাকপিরও বেশ ভালো ফলন হয়েছে এবার। খুব শীঘ্রই বাঁধাকপির বিক্রি শুরু হবে। আবহাওয়া অনুকুলে থাকায় মুনাফা ভালো হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আদিতমারী উপজেলার দেওডোবা এলাকার কৃষক মোশারফ হোসেন (৫০) জানান, ফুলকপি, বাঁধাকপি, বেগুনসহ বিভিন্ন ধরণের শাক-সবজি চাষাবাদ করেছেন তিনি। এরমধ্যে আগাম জাতের সবজি বিক্রি করে বেশ ভালো দাম পেয়েছেন। এখন তিনি দ্বিতীয় দফায় বেগুন চাষ করছেন। লালমনিরহাটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমান জানান, বাজারের সবজির দাম ভালো পাওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন। ফলে অনেকেই সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন। চলতি মৌসুমে (২০২২-২০২৩) জেলার পাঁচটি উপজেলায় এখন পর্যন্ত পাঁচহাজার সাতশ’ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে, যা আগামি মার্চ মাস নাগাদ সাড়ে ৬ হাজার হেক্টর ছাড়িয়ে যাবে।গত মৌসুমে জেলায় ছয়হাজার ৪০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরণের সবজি চাষ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর