সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

৫০ বছরে সর্বোচ্চ স্বর্ণের মজুদ কেন্দ্রীয় ব্যাংকগুলোর

অনলাইন ডেস্ক :
রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫:১৯ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন অর্থ-বাণিজ্য ডেস্ক : বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো বছরের তৃতীয় প্রান্তিকে বিপুল পরিমাণ সোনা মজুদ করার পর চতুর্থ প্রান্তিকেও ক্রয় অব্যাহতভাবে বাড়াচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডাব্লিউজিসি) তথ্য অনুযায়ী গত অক্টোবর মাসে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার মজুদ আরো ৩১ টন বেড়েছে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মালিকানায় যে পরিমাণ সোনা রয়েছে তা ১৯৭৪ সালের পর থেকে সর্বোচ্চ।

অক্টোবরে সবচেয়ে বেশি সোনা ক্রয় করেছে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক।

তাদের মজুদ বেড়েছে ৯ টনের বেশি। এ দেশটি এ বছর সোনার মজুদ বাড়িয়েছে ১৮ টন। গত অক্টোবরে তুরস্কেরও সোনা ক্রয় বেড়েছে প্রায় ৯ টন। ২০২২ সালে সবচেয়ে বেশি সোনা ক্রয় করেছে সেন্ট্রাল ব্যাংক অব টার্কিয়ে। তাদের রিজার্ভে যুক্ত হয়েছে ১০৩ টন।

উজবেকিস্তানও গত অক্টোবরে ৯ টন সোনা ক্রয় করেছে, দেশটি অব্যাহতভাবে মজুদ বাড়িয়ে চলেছে। দেশটির মোট রিজার্ভের ৬০ শতাংশের বেশি সোনা। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ ভারতও সোনা ক্রয় অব্যাহতভাবে বাড়াচ্ছে। দেশটির রিজার্ভে বর্তমানে ৭৮১ টন সোনা রয়েছে। দেশটি বিশ্বের নবম সোনার মজুদকারী দেশ।

ডাব্লিউজিসি জানায়, বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিশ্বে সোনার চাহিদা বেড়ে হয়েছে এক হাজার ১৮১ টন, যা গত বছরের তৃতীয় প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি। এমনকি চলতি বছরের ৯ মাস পর্যন্ত এক বছর আগের একই সময়ের তুলনায় সোনার চাহিদা বেড়েছে ১৮ শতাংশ। মূলত ব্যবহারকারী ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর বিনিয়োগ প্রধান ভূমিকা রেখেছে। সংস্থার হিসাবে বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা ক্রয় বেড়েছে প্রায় ৪০০ টন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩০০ শতাংশ বেশি। চতুর্থ প্রান্তিকেও ক্রয় অব্যাহত রয়েছে।

ডাব্লিউজিসির গবেষণা বিভাগের বৈশ্বিক প্রধান জন কার্লোস আর্টিগাস বলেন, ‘বিশ্বে সোনার ব্যবহার করোনা-পূর্ববর্তী অবস্থায় ফিরেছে। এর কারণ খুচরা পর্যায়ে অলংকার বিক্রি বেড়েছে। এর পাশাপাশি সোনার বার ও কয়েনের চাহিদাও বেড়েছে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত ক্রয়ের কারণে। ’

এদিকে দীর্ঘ কয়েক মাস কমার পর আন্তর্জাতিক বাজারে আবারও বাড়তে শুরু করেছে সোনার দাম। বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, গত শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম বেড়ে হয়েছে প্রতি আউন্স এক হাজার ৭৯৭ ডলার, যা গত এক মাসে বেড়েছে ২.৪১ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আগ্রাসী সুদের হার বৃদ্ধিতে ডলার শক্তিশালী হওয়ায় সোনার দাম কমেছিল। কিন্তু সামনে নীতিসুদ হার উচ্চহারে বাড়বে না এমন সম্ভাবনা তৈরি হওয়ায় সোনায় বিনিয়োগ বাড়ছে, এতে দামও ঊর্ধ্বমুখী।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর