শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

পাইকগাছার খুঁতখালীর বেড়িবাঁধে ফাটল : সংশ্লিষ্টদের ঘটনাস্থল পরিদর্শন

মানছুর রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:২০ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় গড়ইখালী ইউনিয়নের কুমখালীস্থ পাউবোর ১০/১২ নং পোল্ডারে খুতখালীর ভাঙন কবলিত ৬০ মিঃ ভেড়িবাধ ফাটলের ঘটনায় স্থানীয়রা বাড়ীঘর সহায় সম্পদ সরিয়ে ফেলছেন। শঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষ। শিবসা নদীর অস্বাভাবিক জোয়ারের পানির চাপে খুঁতখালীর ভাঙন কবলিত বেঁড়িবাধে ধস নেমে ফাঁটল দেখা দিলে পোল্ডারে লবন পানি প্রবেশের হুমকিতে পড়ে। এ ঘটনায় খুলনা-৬’র সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর হস্তক্ষেপে পানি উন্নয়ন বোর্ডের খুলনার নির্বাহী প্রকৌশলী, জাইকা প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে জরুরী বাঁধ মেরামতের পদক্ষেপ গ্রহণ করে। এ সময় স্থানীয় বাসিন্দরা জরুরী ভাবে টেকসই বেঁড়িবাধ নির্মানের দাবি তোলেন। পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় শাখা প্রকৌশলী মোঃ রাজু হাওলাদার জানান, ১০/১২ পোল্ডারস্থ গড়ইখালীর খুঁতখালীতে শিবসা নদী ভাঙনে ১শ মিঃ ঝুকিপূর্ণ বাঁধ দীর্ঘদিনের। প্রতি বর্ষ্যা মৌসুমে দুর্যোগ হলেই এখানে ভয়াবহ পরিস্থিতি দেখা দেয় এবং জরুরী ভিত্তিতে রাস্তা মেরামত করা হলেও তা স্থায়ী হচ্ছে না। তিনি আরোও জানান, সর্বশেষ আম্যাবর্ষ্যা শেষে অতি জোয়ারে ঝুঁকিপূর্ন বাঁধে ধ্বস ও ফাঁটল সৃষ্টি হলে পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশের আশংঙ্কা দেখা দেয় এ পরিস্থিতিতে গড়ইখালী ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায় ক্ষতিগ্রস্থ বাঁধে মাটি ফেলে তা মেরামত করা হচ্ছে। এ বিষয়ে গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম, আঃ ছালাম কেরু বলেন, গত দু’দিন ধরে বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানে মাটি ফেলে তা রক্ষার চেষ্টা চলছে। তিনি আশংঙ্কা করছেন, এই মুহুর্তে টেকসহ বাঁধের কাজ শুরু না হলে আগামীতে অতি জোয়ারে পোল্ডারে লবন পানি ঢুকলে রবি মৌসুমের ধান, তরমুজ, মিষ্টি কুমড়া, উচ্ছে, ঢেঁড়স সহ সকল সবজি চাষ ও বাড়ী-ঘর প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে। এ সময় ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ পরিদর্শন শেষে খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, ইতোমধ্যে জাইকার অর্থায়নে ১০/১২ পোল্ডারের খুঁতখালী সহ অন্যান্য স্থানের বেঁড়িবাঁধ নির্মানে প্রকল্প গ্রহন করা হয়েছে। তিনি দুর্ঘটনা রোধে তাৎক্ষণিক ভাবে বাঁধের ভিতরের অংশে বিকল্প রিং বাঁধ শুরুর কথা বলেন।জাইকা প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, ১ সপ্তাহের মধ্যে ১শ মিঃ ঝুঁকিপূর্ণ বাঁধের মধ্যে ৬০ মিঃ বাঁধের ফাটল স্থানে জিওব্যাগ ও ডাম্পপিং সহ ভিতরে রিং বাঁধ দিয়ে জান-মাল রক্ষা করা হবে।


এই বিভাগের আরো খবর