ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাান পদে ও মধুখালী পৌর সভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচনে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। দুটি উপনির্বাচনে মোট ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
আড়পাড়া ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের দলীয় নৌকার কোন প্রার্থী নেই। এই উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী উন্মুক্ত রেখেছেন আওয়ামীলীগ। বুধবার (১ মার্চ) উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মনজুরুল আলম এ তথ্য জানান।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিন জন রয়েছেন। মো. বদরুজ্জামান বাবু ঘোড়া প্রতীক, মো. জাকির হোসেন মোল্যা আনারস এবং হাসনা হেনা ইরানী মোটরসাইকেল প্রতীক পেয়েছেন। অপর দিকে পৌর ৯নং ওয়ার্ডে তিন জন প্রার্থীর মধ্যে মো. কামরুজ্জামান প্রতীক পানির বোতল, মো. ইমরান হোসেন অপু প্রতীক উটপাখি, এবং আব্দুল আলিম মোল্যা পাঞ্জাবি প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, এদুটি উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬মার্চ। আড়পাড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০হাজার ৮৫৪জন।