সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

করের আওতায় চিকিৎসক-প্রকৌশলী-আইনজীবীদের আনতে কাজ করছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১১:১৯ অপরাহ্ন
এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। ফাইল ছবি

চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবীসহ সমাজের বিভিন্ন পেশাজীবী শ্রেণির নাগরিকদেরও করজালের মধ্যে আনতে কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত প্রাক্-বাজেট আলোচনায় এসব কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এখনও অনেকে আছেন, যাঁরা কর প্রদানের যোগ্য, কিন্তু প্রভাবশালী। তাঁদের কর প্রদানের কথা বলতে গেলেই বিরক্তি প্রকাশ করেন। তবে এনবিআর ধারাবাহিকভাবে করজাল বাড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। প্রাক্–বাজেট আলোচনায় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) প্রস্তাবে বলা হয়, দেশের ৫ শতাংশ মানুষ ২৫ শতাংশ আয় করেন। সংখ্যার হিসাবে তাঁদের সংখ্যা আনুমানিক ৫০ লাখ। এই শ্রেণির মধ্যে ব্যবসায়ী ছাড়াও চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী রয়েছেন। এনবিআরের করজাল বাড়ানোর অগ্রাধিকার তালিকায় তাঁদের রাখা উচিত।’

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘সমাজের বিভিন্ন পেশাজীবীদের মধ্যে যাঁদের কর প্রদানের যোগ্য বলে মনে করা হয়, তাঁরা করজালের আওতায় আছে কি না, তা যাচাই করা হচ্ছে। আমরা চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, অর্থনীতিবিদ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সদস্য, জেলা চেম্বারের সদস্য, বড় বড় বিপণিবিতানের দোকানমালিকদের তালিকা সংগ্রহ করে বিশ্লেষণ করে দেখছি। তাঁদের সবাইকে কীভাবে করজালের মধ্যে নিয়ে আসা যায় সেই লক্ষ্যে কাজ করছি। এ ছাড়া রাজধানীসহ বিভাগীয় ও জেলা শহরের বাড়ির মালিক যাঁরা রয়েছেন, তাঁদেরও একটা তালিকা করার কাজ চলমান রয়েছে। বাড়ির মালিকদের মধ্যে স্থানভেদে নির্দিষ্ট আকারের (করযোগ্য বলে অনুমিত) বাড়ি যাঁদের রয়েছে, তাঁরা করজালের মধ্যে আসবেন।’

আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করজাল বাড়ানোর ক্ষেত্রে প্রথমে কিছু শর্ত আরোপ করা যেতে পারে। যেমন কেউ নির্দিষ্ট পরিমাণ (করযোগ্য বলে অনুমিত) সম্পদ বা সেবা নিতে গেলে প্রথমেই তাঁকে কর প্রদানের প্রমাণ দেখাতে হবে। এভাবে পর্যায়ক্রমে করজাল বাড়ানো হবে। তবে এ জন্য দীর্ঘ সময় নেওয়া যাবে না।’


এই বিভাগের আরো খবর