শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের

সাত জেলায় কোটি কোটি টাকা প্রতারণা, রিমান্ডে চক্রের প্রধানসহ ৩ প্রতারক

বাগেরহাট প্রতিনিধি
সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ন

কয়লা বিক্রির নামে ভুয়া ৩টি ব্যবসা প্রতিষ্ঠান খুলে প্রতারণা করে নারায়ণগঞ্জ, বাগেরহাটসহ ৭টি জেলার ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অপরাধে গ্রেফতারকৃত প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকিরসহ ৩ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ দুপুরে রিমান্ড আবেদনের শুনানী শেষে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. খোকন হোসেন প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকিরকে ৩ দিন, অপর দুই প্রতারক মো. আরিফ ও মো. হারুন হাওলাদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ব্যবসায়ী এ কে এম আজিজুল ইসলামের ৮০ লাখ টাকা উদ্ধারসহ মামলাটির অধিকতর তদন্তের জন্য আলোচিত এই মামলার তদন্ত কর্মকর্তা রামপাল থানার এসআই শেখর চন্দ্র বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের রিমান্ডের আবেদন জানান।

বাদীপক্ষে বাগেরহাট জেলা বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট মো. শাহ ই আলম বাচ্চু, এ্যাডভোকেট শেখ বাহাদুর ইসলাম ও আসামি পক্ষে এ্যাডভোকেট আনিসুর রহমান রিমান্ড শুনানিতে অংশ নেন। উভয় পক্ষের শুনানী শেষে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. খোকন হোসেন কয়লা প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকিরকে ৩ দিন, অপর দুই প্রতারক মো. আরিফ ও মো. হারুন হাওলাদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, প্রতারক চক্রের মূলহোতা বাগেরহাটের ফকিরহাট উপজেলার মো. আব্দুল আলী ফকির (৫০) আলিফ এন্টারপ্রাইজ, খান জাহান এন্টারপ্রাইজ ও আলম এন্টারপ্রাইজ নামে ভুয়া ব্যবসা প্রতিষ্ঠানের নামে অপর দুই সহযোগী বাগেরহাটের চিতলমারী উপজেলার মো. আরিফ (৪২) ও ঝালকাঠি জেলা সদরের মো. হারুন হাওলাদারকে (৬২) সাথে নিয়ে নারায়ণগঞ্জ, বাগেরহাটসহ বিভিন্ন জেলার ব্যবসায়ীদের কাছ কয়লা বিক্রির কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম আজিজুল ইসলামের কাছে কয়লা বিক্রির কথা বলে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট বজারে বসে প্রতারণা করে ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যবসায়ী এসব প্রতারকদের বিরুদ্ধে রামপাল থানায় মামলা দায়ের করেন।

এঘটনার পর র‌্যাব সদস্যরা এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। র‌্যাব ছায়া তদন্তে জানতে পারে প্রতারক চক্রের মূলহোতা মো. আব্দুল আলী ফকির ও তার সহযোগীদের নামে বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী, পিরোজপুর জেলার বিভিন্ন থানায় প্রতারণার মামলা ও একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে র‌্যাব-৬ এর একটি দল খুলনার বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা আলিফ এন্টারপ্রাইজের কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আলী ফকিরকে দুই সহযোগী প্রতারক মো. আরিফ ও মো. হারুন হাওলাদারকে গ্রেফতার করে রামপাল থানায় সোপর্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ শতাধিক মোবাইল সীমকার্ড ব্যবহার করে কয়লা বিক্রির ভূয়া প্রতিষ্ঠান খুলে নারায়ণগঞ্জ, বাগেরহাট, খুলনা, যশোর, শরীয়তপুর, নোয়াখালী, পিরোজপুর এই ৭ জেলার ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।


এই বিভাগের আরো খবর