সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

চীনা বিনিয়োগ সম্প্রসারণে বেজা ও বিসিসিআইয়ের মধ্যে এমওইউ স্বাক্ষরিত

ঢাকাপ্রতিদিন রিপোর্ট
বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ৮:০২ অপরাহ্ন

চীনা বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিসিসিআই) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করেছে। এর আওতায় দুই প্রতিষ্ঠান বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন এবং দেশে চীনা বিনিয়োগ আনতে যৌথভাবে কাজ করবে।

বুধবার (২৯ মার্চ) রাজধানীর আগারগাঁও বেজা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরিত হয়। বেজার মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো. মনিরুজ্জামান ও বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক আল-মামুন মৃধা নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এবং বিসিসিআইয়ের জ্যেষ্ঠ সভাপতি মো. সুলতান উদ্দীন ইকবাল উপস্থিত ছিলেন।

শেখ ইউসুফ হারুন এমওইউ স্বাক্ষরের জন্য বিসিসিআইকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশে বিনিয়োগকারিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করছি এবং পরিকল্পিত শিল্পায়নের জন্য প্রতিযোগিতামূলক মূল্যে জমি প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, দেশী ও বিদেশী বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে সরবরাহ কাঠামো শক্তিশালী রাখা, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ ও রপ্তানির ধারা অব্যাহত রাখতে বেজা কাজ করে যাচ্ছে।

বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, চীনের সঙ্গে জিটুজি ভিত্তিতে চাইনিজ ইকোনমিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠা করা হচ্ছে। বর্তমানে বেজার আওতায় যে সকল সরকারি ও বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে জমি বরাদ্দ চলমান রয়েছে সেখানে চীনা বিনিয়োগকারিরা উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করছেন।

তিনি বেজা স্থাপিত পর্যটন পার্কসমূহে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, চীনা বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বেজা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বিসিসিআই ও বেজার এই যৌথ প্রয়াস অর্থনৈতিক অঞ্চলসমূহে চীনা বিনিয়োগকারিদের বিনিয়োগে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক আল-মামুন মৃধা বলেন, চীনা বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। তবে বেজার সঙ্গে এমওইউ স্বাক্ষরের ফলে সেই প্রয়াস আরও গতি পাবে। তিনি বলেন, চীনা বিনিয়োগ সম্প্রসারণে বেজার যেসব সেবা রয়েছে সেগুলো আরও সহজ ও দ্রুততর করার প্রয়োজন। একইসাথে বিনিয়োগকারিদের বিনিয়োগ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তাহলে আমরা সহজে বিনিয়োগকারিদের আকৃষ্ট করতে সক্ষম হবো।

তিনি জানান, বিসিসিআই ২০০৩ সাল থেকে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে এবং সংগঠনটিতে বর্তমানে ৪৫০ জন চীনা বিনিয়োগকারি রয়েছেন।

উল্লেখ্য, এমওইউ’র আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে পলিসি ডায়ালগ আয়োজন করবে।


এই বিভাগের আরো খবর