সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবির ১ কোটি ‘ফ্যামিলি কার্ড’ স্মার্ট কার্ডে রূপান্তর হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাপ্রতিদিন
সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৮:২০ অপরাহ্ন

স্বল্প আয়ের মানুষের কাছে সহজে সাশ্রয়ী মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রদত্ত এক কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার রাজধানীর উত্তরায় রমজান উপলক্ষে ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্যের দ্বিতীয় ধাপের বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্যমন্ত্রী এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় টিসিবির ফ্যামিলি কার্ড স্মার্ট কার্ডে রূপান্তরের পাইলটিং কাজ সম্পন্ন হয়েছে। হাতে লেখা সকল কার্ড কিউআর কোড সম্বলিত স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হবে। স্মার্ট কার্ড হয়ে গেলে সকল ধরনের অসঙ্গতি দূর হবে এবং কার্ডধারীর নিকট পণ্য সরবরাহ সহজ হবে বলে তিনি উল্লেখ করেন।

টিপু মুনশি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী নিত্যপণ্য বিশেষ করে খাদ্যপণ্যের দাম বেড়েছে। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে এই পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষকে সহযোগিতার লক্ষ্যে টিসিবি ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহ করছে।

তিনি জানান, প্রতি মাসে ১ কোটি পরিবারকে একবার করে নিত্যপণ্য সরবরাহ করা হলেও রমজানে দুই ধাপে পণ্য বিতরণ করা হচ্ছে। দ্বিতীয় ধাপে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি চলবে।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানে সব ধরনের নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কোন পণ্যের সংকট হওয়ার সম্ভাবনা নেই। তিনি আরও বলেন, সব পণ্যের মূল্য পরিস্থিতি দেখভালের দায়িত্ব কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের নয়। যেমন পোল্ট্রি মুরগি, মাংস,মাছ, ডিমসহ আরও অনেক পণ্য রয়েছে যা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত নয়। এরপরও আমরা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বা সংস্থার সঙ্গে সমন্বয় করে এমনভাবে কাজ করছি, যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি জানান, টিসিবির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে টিসিবির পণ্য সংরক্ষাণাগার নির্মাণ করা হচ্ছে। তিনি আজ উত্তরায় টিসিবির একটি সংরক্ষাণাগারের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, এই সংরক্ষাণাগারের মাধ্যমে এই অঞ্চলে পণ্য মজুদ করে কার্ডধারীদের নিকট সহজে পণ্য পৌঁছে দেওয়া যাবে।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো.আফসার উদ্দিন খান প্রমূখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর