সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

বিসিএমইএর ভাইস প্রেসিডেন্ট হলেন শেলটেক সিরামিকসের এমডি তানভীর

অনলাইন ডেস্ক :
বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৪:৪৬ অপরাহ্ন
শেলটেক সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ

শেলটেক সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর আহমেদ ২০২৩-২০২৪ মেয়াদের জন্য বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

শিল্প খাতে তার ব্যতিক্রমী নেতৃত্বের দক্ষতায় দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সিরামিক শিল্পের বাণিজ্যের প্রসার ও বিকাশে তিনি দীর্ঘদিন ধরে এই খাতে অবদান রেখে যাচ্ছেন।

তানভীর আহমেদ কয়েক বছর ধরে বাংলাদেশের সিরামিক শিল্পের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার বিস্তৃত অভিজ্ঞতা ও কৌশলগত অন্তর্দৃষ্টি শিল্পটিকে আরও নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি তানভীর আহমেদ বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের অন্যতম নেতৃস্থানীয় শিল্পগোষ্ঠী এনভয় লিগ্যাসির ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। রপ্তানি খাতে বৈদশিক মুদ্রা অর্জনে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন একাধিক রাষ্ট্রীয় সম্মাননা।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন তানভীর আহমেদ।

২০২২ সাল পর্যন্ত বাংলাদেশের সিরামিক শিল্পে প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগ দেখা গেছে। দেশব্যাপী বিক্রয় প্রায় ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

শিল্পটি বিশ্বব্যাপী ৪০ মিলিয়ন ডলারের রপ্তানিমূল্য অর্জন করেছে। এ শিল্পের মাধ্যমে কর্মসংস্থান ও প্রবৃদ্ধির সম্ভাবনা ব্যাপক। তাই আগামী বছরগুলোতে দেশের অর্থনীতিতে সিরামিক শিল্প উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।


এই বিভাগের আরো খবর