সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

জনতা ব্যাংক গ্রাহকের হাতের মুঠোয় নিয়ে এসেছে ব্যাংকিং লেনদেন

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৩:১৫ অপরাহ্ন

ব্যাংকিং লেনদেন এবার গ্রাহকের হাতের মুঠোয় নিয়ে এসেছে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেড। বিশ্বমানের ইন্টারনেট ভিত্তিক কোর ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে জনতা ব্যাংক চালু করেছে মোবাইল অ্যাপস ই-জনতা। এ বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে চালু হওয়া এই অ্যাপস ইতিমধ্যে ৩৪ হাজারেরও অধিক গ্রাহক ব্যবহার করছেন। কোনো ঝামেলা ছাড়াই অ্যাপসটির মাধ্যমে এ পর্যন্ত গ্রাহকরা প্রায় ২২ কোটি টাকা লেনদেন করেছেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে গুগল প্লে স্টোর থেকে ই-জনতা ডাউনলোডের পর অ্যাপসটি চালুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ইউজার ভেরিফাইসহ পাঁচটি ধাপে নিবন্ধন প্রক্রিয়া শেষে তা ব্যবহারের উপযোগী হয়। নিবন্ধনের জন্য ১৩ সংখ্যার অ্যাকাউন্ট নম্বর, জাতীয় পরিচয় পত্রের নম্বর, অ্যাকাউন্টে ব্যবহৃত মোবাইল নম্বর, ই-মেইল আইডি এবং আনুষঙ্গিক তথ্য দিয়ে এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। জাতীয় পরিচয়পত্রের চেহারা পরিচিতির (ফেস রিকগনিশন) সাথে অ্যাপসের মাধ্যমে তোলা ব্যক্তির ছবির মিল পাওয়া গেলে অ্যাপসটি ব্যবহারের পরবর্তী ধাপের অনুমোদন পায়। পরে গ্রাহক ৬ সংখ্যার গোপন পিন নম্বর সংযুক্ত করে অ্যাপসটি ব্যবহার করতে পারবেন।

ই-জনতার মাধ্যমে গ্রাহক ঘরে বসে নিজ অ্যাকাউন্টের টাকা জনতা ব্যাংক বা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করতে পারেন। যে কোনো ব্যাংকের লোনের কিস্তি পরিশোধ বা যে কোনো ব্যাংকের মাসিক এসপিএস ও ডিপিএসের কিস্তি প্রদানসহ ক্রেডিট কার্ডের বিল দেওয়ারও সুবিধা আছে এতে।

এছাড়া ফাইন্যান্সিয়াল ইকো সিস্টেম ব্যবহার করে বিকাশ ওয়ালেটে অ্যাড মানির সুবিধা এবং কোনো ধরনের চেক বই ছাড়াই শুধু কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জনতা ব্যাংকের যে কোনো শাখা থেকে টাকা উত্তোলনের সুবিধাও শিগগিরই চালু হবে বলে জানা গেছে। কিউআর কোড যুক্ত হলে গ্রাহকরা সহজে কেনাকাটা ও বিল পরিশোধ করতে পারবেন।

জনতা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ এ বিষয়ে বলেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাংকিং সেবা দ্রুততর, নিরাপদ ও সহজ করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছাতে ই-জনতা আমাদের একটি বিশেষ উদ্যোগ। গ্রাহক সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশ ও জনগণের পাশে থেকে অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে জনতা ব্যাংক লিমিটেড।


এই বিভাগের আরো খবর