বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিনের প্রাইভেটকার চুরি হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) রাত ২টা থেকে ৩টার মধ্যে শহরের সোনাতলা গ্রামে তার নিজ বাড়ি থেকে গাড়িটি চুরি হয়। খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাড়ির সন্ধান পেতে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ উদ্দিনের মালিকানাধীন ঢাকা মেট্রো-গ-১৭-৬০৬৭ নম্বরের প্রাইভেটকারটি তার ছেলে রেজওয়ান আহমেদ চয়ন ব্যবহার করতেন।
ফরিদ উদ্দিন বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমার ছেলে গাড়িটি আমাদের ভবনের সামনে রাখে। রাত ২টার দিকে একবার দেখেছি। সেহরি খেতে উঠে ৩টা সাড়ে ৩টার দিকে দেখি গাড়ি নেই। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
বাগেরহাট মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গাড়ির নম্বর দিয়ে সব জায়গায় মেসেজ দিয়েছি। মালিকপক্ষ থেকে অভিযোগ পেলে মামলা করা হবে।