সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকায় নতুন বুফে রেস্টুরেন্ট আরমানি লাউঞ্জের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৩:২৪ অপরাহ্ন

ভোজনরসিকদের জন্য আন্তর্জাতিক মানের ও নানা কুইজিন খাবারের সমারোহ নিয়ে রাজধানীতে নতুন রেস্টুরেন্ট ‘আরমানি লাউঞ্জ’ উদ্বোধন করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা এলাকায় সম্প্রতি চালু করা হয় এই নতুন বুফে রেস্টুরেন্ট। আরমানি লাউঞ্জের বৈশিষ্ট্যকে তুলে ধরেই উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরমানি লাউঞ্জের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল মনসুর, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সচিব মহোদয়ের সঙ্গে আরো উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদৌস ও উম্মুল খায়ের, সহকারী পরিচালক, টোটাল বারাকাহ্ হাউজিং বাংলাদেশ লিঃ। রেস্টুরেন্টের উদ্বোধনে বিশেষ আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানাতে আরমানি লাউঞ্জের নির্বাহী শেফ মো. আবদুল্লাহ আল মাহদী যোগ দিয়েছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন মো. শফিক, ব্যবস্থাপনা পরিচালক, এসবিটি আর্কিটেক্ট, কাজী ইকতেদায়াত হোসাইন, আরমানি লাউঞ্জের কনসালটেন্ট এবং আবরার উর রহিম, আরমানি লাউঞ্জ ব্র্যান্ড অ্যাডভাইসারসহ আরো অনেকে।

মোহাম্মাদ মাহতাব হোসেন, আরমানি লাউঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও টোটাল বারাকাহ্ হাউজিং বাংলাদেশ লিমিটেডের পরিচালক এই রেস্টুরেন্ট নিয়ে বলেন, ‘আমাদের অভিজ্ঞ শেফদের দ্বারা তৈরি খাবারই কাস্টমারদের সামনে পরিবেশন করি। খাবারের মান ও স্বাদের পরিপূর্ণতা টিকিয়ে রাখা যেন কাস্টমার বারবার আমাদের রেস্টুরেন্টে আসে সেটাই আমাদের মূল লক্ষ্য। আমি আশাবাদী যে আমাদের এই উষ্ণ এবং মনোরম পরিবেশে পরিবেশিত দেশীয় ও বিদেশি নানান ধরনের কুইজিন অবশ্যই উপভোগ্য হবে এবং আমরা ভালো সাড়া পাব।’

এ কে এম মোফাক্কার হোসেন, আরমানি লাউঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা ও টোটাল বারাকাহ্ হাউজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বলেন, ‘আরমানি লাউঞ্জ ব্যতিক্রমধর্মী একটি বুফে রেস্টুরেন্ট। ভোজন রসিকদের জন্য আন্তর্জাতিক রন্ধনপ্রণালী ও নানান দেশীয় বিভিন্ন স্বাদের খাবার পরিবেশন করতে আমরা প্রস্তুত। বুফে খাবার আমাদের দেশে এখন অনেক জনপ্রিয়। এক জায়গায় একসঙ্গে নানান রকম খাবারের আয়োজন ও সঙ্গে ইচ্ছেমতন খাবার উপভোগ করতে পারার এই স্বাধীনতার জন্যই বুফে এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। সেই কনসেপ্ট থেকেই আরমানি লাউঞ্জের পথ চলা শুরু।’

উক্ত উদ্বোধনের সমাপনিতে ভিডিও বার্তায় অস্ট্রেলিয়া থেকে সবাইকে শুভেচ্ছা জানান, শেখ মো. ইমরান খালিদ, ভাইস চেয়ারম্যান, আরমানি লাউঞ্জের এবং মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যান, আরমানি লাউঞ্জ ও টোটাল বারাকাহ্ হাউজিং বাংলাদেশ লিমিটেড।


এই বিভাগের আরো খবর