সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

এসএমই ফাউন্ডেশন স্বতন্ত্র ঋণ সংস্থায় পরিণত হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৫:৫৯ অপরাহ্ন

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য এসএমই ফাউন্ডেশনকে স্বতন্ত্র হোলসেল ল্যান্ডিং এজেন্সি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে এই সংস্থার জন্য ই ডাটাবেজ তৈরি ও পরিচালনার জন্য কর্মসূচি নেওয়া হবে। এই কর্মসূচির জন্য বিভিন্ন দাতা সংস্থার সহায়তায় প্রকল্প গ্রহণ করা হবে। এই প্রকল্পের আওতায় ফান্ড সংকট মোকাবিলা করা হবে। সম্প্রতি শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আগামীতে প্রকল্প বাজেট থেকে ও থোক বরাদ্দ দেওয়ার জন্য এসএমই ফাউন্ডেশনের নামে অর্থ বিভাগে একটি বাজেট কোড তৈরি করার পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে প্রকল্প অনুমোদনের জন্য সরকারের মধ্যমেয়াদি বাজেট কাঠামোতে শিল্প মন্ত্রণালয়ের দফতর ও সংস্থা হিসেবে এসএমই ফাউন্ডেশনের নাম অন্তর্ভুক্ত করা হবে।

জানা গেছে, সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গঠিত এক হাজার কোটি টাকার রিজার্ভ ফান্ড থেকে স্টার্টআপদের অনুকূলে বিতরণ করার ক্ষেত্রে বিসিক ও এসএমই ফাউন্ডেশনকে সম্পৃক্ত করা হবে।

এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন করে নীতিমালা তৈরি করা হবে। তবে এর আগে বিদ্যমান নীতিমালা পর‌্যালোচনা করা হবে।

এসএমই রফতানি খাতে কোনো ধরনের অবদান রাখতে পারে কি না সে বিষয়ে পর‌্যালোচনা করা হয়েছে। যে কারণে এসএমই খাতের অবদান নিরূপণের জন্য বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি সভার আয়োজন করা হবে। যে সভায় শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, ইপিবি, বিসিকসহ আরও সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবে।

জানা গেছে, মুক্ত বাজার অর্থনীতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে ও এসএমইদের সুরক্ষার জন্য একটি কর্মশালার আয়োজন করা হবে। যে কর্মশালায় পেটেন্ট, ডিজাইন ও ট্রেড মার্কস প্রাপ্তির প্রয়োজনীয়তার বিষয় সচেতন করা হবে।

সভায় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বলেন, পাঁচ বছর মেয়াদি নিজস্ব ৭৪ কোটি ৫১ লাখ টাকা বাজেটের মাধ্যমে ২ হাজার ১৮০টি কর্মসূচি বাস্তবায়ন চলমান রয়েছে। বিগত সাড়ে তিন বছরে ১ হাজার ৬০০ কর্মসূচির মাধ্যমে ৪০ হাজার এসএমই উদ্যোক্তাদের সেবা প্রদান করা হয়েছে।

শিল্পভবন স্থাপনের জন্য ডিপিপি তৈরির সিদ্ধান্ত হলেও, জায়গার অভাবে অগ্রসর হওয়া যাচ্ছে না। জানা গেছে, ৫০টি ব্যাংক ২২০ কোটি টাকার ফান্ড গঠন করেছে শুধু স্টার্টআপদের অনুকূলে বিতরণ করার জন্য। ইতিমধ্যে ১৮টি ব্যাংক ৫২টি স্টার্টআপের অনুকূলে ১৫ কোটি টাকা বিতরণ করেছে। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার রিজার্ভ ফান্ড গঠন করেছে। যেন ব্যাংকগুলোর ফান্ড বিতরণ শেষ হলে বাংলাদেশ ব্যাংকের ফান্ডটি স্টার্টআপের অনুকূলে বিতরণ করতে পারে।


এই বিভাগের আরো খবর