সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং করহার নিয়ে অস্পষ্টতা দূর করল এনবিআর

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৯ মে, ২০২৩, ৩:০০ অপরাহ্ন

সেবার নাম ভিন্ন দেখিয়ে ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চিঠির অস্পষ্টতার সুযোগ নিয়ে ডিজিটাল বিজ্ঞাপনে দুই রকম হারে কর দিয়ে আসছে বিভিন্ন বিজ্ঞাপনদাতা সংস্থা। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি এ করহার স্পষ্ট করতে এনবিআরকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। তারই পরিপ্রেক্ষিতে ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিংয়ের সংজ্ঞা স্পষ্ট করেছে এনবিআর। গতকাল এ বিষয়ে এনবিআরের দেয়া সংজ্ঞা সংযুক্ত করে একটি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সব পক্ষকে অবহিত করে বাংলাদেশ ব্যাংক।

এনবিআরের দেয়া সংজ্ঞায় বলা হয়, ‘ইন্টারনেট ব্যবহার করে কোনো বিজ্ঞাপন প্রচার হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যম বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার বা কোনো কনটেন্টের প্রমোশন বা বিপণন করা হলে তা ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে। কোনো টেলিভশন বা রেডিও চ্যানেলে প্রচারিত কোনো কনটেন্ট বা বিজ্ঞাপন ডিজিটাল মার্কেটিং হিসেবে গণ্য হবে না। এছাড়া কোনো টেলিভিশন বা রেডিও চ্যানেলে কোনো বিজ্ঞাপন সম্প্রচার হলেই কেবল তা অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং হিসেবে গণ্য হবে। ইন্টারনেট ব্যবহার করে কোনো বিজ্ঞাপন প্রচার হলে অর্থাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে বা ওয়েবসাইটে কোনো বিজ্ঞাপন প্রচার বা কোনো কনটেন্টের প্রমোশন বা বিপণন করা হলে তা অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং হিসেবে গণ্য হবে না।’ ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কর হার ১৫ শতাংশ ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে কর হার ২০ শতাংশ উল্লেখ করা হয়।

এ বিষয়ে সময় টেলিভিশনের প্রযুক্তিবিষয়ক প্রধান সালাউদ্দিন সেলিম বণিক বার্তাকে বলেন, ‘সাধারণত বড় প্রতিষ্ঠানগুলো এ ধরনের অসততা করে না। কিছু ছোট ছোট প্রতিষ্ঠান অস্পষ্টতার সুযোগ নিয়েছে। অনেকেই কর কম দেয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে। এ চিঠির মাধ্যমে বিষয়টি এখন স্পষ্ট হয়েছে। এখন আর কর কম দেয়ার সুযোগ পাবে না কেউ। এক্ষেত্রে সরকার লাভবান হবে। কারণ কর আদায়ে এ খাতে শৃঙ্খলা আসবে।’

এর আগে এ দুটি বিষয়ের স্পষ্ট সংজ্ঞা চেয়ে এনবিআরকে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। সেখানে এনবিআরের দুটি চিঠির উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, এনবিআরের চিঠি অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিংয়ের ক্ষেত্রে ২০ শতাংশ হারে কর নির্ধারিত হলেও রেমিট্যান্স দেয়ার সময় কিছু প্রতিষ্ঠান ১৫ শতাংশ হারে কর দিচ্ছে। এক্ষেত্রে তারা সেবার নাম ভিন্নভাবে উল্লেখ করছে। এতে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার। চিঠিতে আরো বলা হয়, বিভিন্ন ব্যাংক কিছু গ্রাহক থেকে গুগল এশিয়া প্যাসিফিক পিটিই লি. ও মেটার অনুকূলে রেমিট্যান্স পাঠানোর সময় ১৫ শতাংশ হারে কর দিচ্ছে। এছাড়া একটি ব্যাংকের ক্ষেত্রে তাদের দুটি ভিন্ন গ্রাহকের কাছ থেকে একই ধরনের সেবা ক্রয়ের ক্ষেত্রে দুটি ভিন্ন রেটে কর কাটা হচ্ছে।

আগের চিঠিতে আরো উল্লেখ করা হয় গুগল, মেটা বা এ জাতীয় অন্যান্য প্লাটফর্মে বিজ্ঞাপন প্রচারের অনুকূলে রেমিট্যান্স পাঠানোর সময় এশিয়া মার্কেটিং লিমিটেড, এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড, হ্যাভাস মিডিয়া লিমিটেড ও অ্যাক্সিয়েটা ডিজিটাল বাংলাদেশ লিমিটেডসহ অনেক বিজ্ঞাপনদাতা সংস্থা ১৫ শতাংশ হারে কর দিচ্ছে। অন্যদিকে একই ধরনের বিজ্ঞাপন প্রচারকারী অন্য প্রতিষ্ঠানগুলো যেমন মিডিয়াকম লিমিটেড, এইচটিটিপুল বাংলাদেশ লিমিটেড ও গ্রামীণফোন ইত্যাদি জাতীয় রাজস্ব বোর্ডের দুটি চিঠির পরিপ্রেক্ষিতে ২০ শতাংশ হারে কর দিচ্ছে। ভিন্ন হারে কর দেয়ার ক্ষেত্রে কেউ এ সেবাকে ডিজিটাল মার্কেটিং হিসেবে উল্লেখ করছে, আবার কেউ কেউ এটাকে অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং হিসেবে উল্লেখ করছে। ফলে এ খাতে রেমিট্যান্স আবেদন বিবেচনার ক্ষেত্রে কর কর্তনের ভিন্নতার জন্য অনুমোদনও ব্যাহত হচ্ছে।

গতকাল বাংলাদেশ ব্যাংকের চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে নতুন সংজ্ঞা মেনে কর গ্রহণ ও প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, ‘এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ১৭ এপ্রিল ২০২৩ তারিখে পত্রের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং ও অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং সেবাদ্বয় সম্পর্কে স্পষ্টকরণ করা হয়েছে। এ প্রেক্ষিতে ৩০ জুন ২০২৩ পর্যন্ত বর্ণিত সেবার বিপরীতে প্রযোজ্য কর হার অনুসরণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এর আগে এ-সংক্রান্ত ভিন্ন ব্যাখ্যা সংবলিত কোনো পত্র জাতীয় রাজস্ব বোর্ড হতে জারি করা হয়ে থাকলে তা এ চিঠি জারির পর হতে অকার্যকর বলে গণ্য হবে।’


এই বিভাগের আরো খবর