মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে জাতীয় মহিলা সংস্থার ৭২০০ নারীর প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হবে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সেলাই ও এমব্রয়ডারি প্রশিক্ষণ প্রকল্পের আওতায় এই ভাতা বিতরণ করবে নগদ।
এ বিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি সম্প্রতি জাতীয় মহিলা সংস্থার প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে।
জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আক্তার, পরিচালক সৈয়দা মেহেরুন নেছা কবীর, নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম চুক্তিতে স্বাক্ষর করেন।