শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

শুকনো মরিচের দাম কমেছে কেজিতে ৬০ টাকা

ঢাকা প্রতিদিন রিপোর্ট
সোমবার, ২২ মে, ২০২৩, ৫:৫৮ অপরাহ্ন

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনো মরিচের দাম কমেছে কেজিতে ৪০-৬০ টাকা করে। স্থানীয় সরবরাহ বাড়ায় বাজারদর নিম্নমুখী হয়ে উঠেছে। এতে স্বস্তির নিশ্বাস ফেলছেন ভোক্তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগেও প্রতি কেজি শুকনো মরিচ ৪২০ টাকা দরে বিক্রি হয়েছে। বর্তমানে দাম কমে ৩৬০-৩৮০ টাকায় নেমেছে। হিলির কাঁচাবাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি দোকানেই শুকনো মরিচের যথেষ্ট সরবরাহ রয়েছে।

হিলি বাজারে শুকনো মরিচ কিনতে আসা ইয়াসিন আলী বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। এ অবস্থায় শুকনো মরিচের দাম কমায় আমাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।’ বাজার নিয়ন্ত্রণে রাখতে তিনি নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি জানান।

হিলি বাজারে শুকনো মরিচ কিনতে আসা গৃহিণী নূরজাহান বেগম ঢাকা প্রতিদিনকে বলেন, ‘গত সপ্তাহে শুকনো মরিচ ৪২০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৬০-৩৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে কিছুটা সুবিধা হয়েছে আমাদের জন্য। তবে এখনো শুকনো মরিচের যে দাম, সেটি অনেক বেশি। ফলে খুব সামান্য পরিমাণে কিনতে হচ্ছে।’

হিলি বাজারের শুকনো মরিচ বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগে বগুড়া ও গাইবান্ধা অঞ্চলের শুকনো মরিচের সরবরাহ কমে গেলে বাজারে দাম বেড়ে গিয়েছিল। তবে সম্প্রতি পঞ্চগড় অঞ্চলের বিন্দু জাতের শুকনো মরিচ বাজারে আসতে শুরু করেছে। উৎপাদন ভালো হওয়ায় এ জাতের শুকনো মরিচের ব্যাপক সরবরাহ রয়েছে। চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। মোকামে আমরা এখন কম দামে শুকনো মরিচ কিনতে পারছি। যার কারণে খানিকটা কম দামে বিক্রি করতে পারছি। আগামী দিনগুলোয় অন্যান্য অঞ্চলের শুকনো মরিচ আসতে শুরু করলে দাম আরো কমে আসবে বলে প্রত্যাশা করছি।’

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম ঢাকা প্রতিদিনকে বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে ও দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। পণ্যের দাম নিয়ন্ত্রণে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। কেউ যদি অহেতুক কোনো পণ্যের দাম বাড়ায়, সেক্ষেত্রে তার বিরুদ্ধে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’


এই বিভাগের আরো খবর