শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

পাঁচবিবিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

মো. জিহাদ মন্ডল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
বুধবার, ২৪ মে, ২০২৩, ৪:৫০ অপরাহ্ন

প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০ টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় ও গনপূর্ত বিভাগ জয়পুরহাটের বাস্তবায়নে ১৪ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার বিকেলে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।

জয়পুরহাট গণপূর্ত বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে টেক্সটাইল সংলগ্ন উত্তর পার্শ্বে মসজিদ নির্মাণ স্থানে ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাটের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায় প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরী, জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারজানা আকতার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর ছিদ্দিক মন্ডল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল।

উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান টুকু, মোহাম্মদপুর ইউপি চেযারম্যান রবিউল ইসলাম পিন্টু, পৌর কাউন্সিলর আরিফ রাব্বানী ইস্তি, দেওয়ান সিরাজুল ইসলাম, খালেকুল ইসলাম বকুলসহ আরো অনেকে।

মসজিদ নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন শেষে মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাও. হযরত আলী।


এই বিভাগের আরো খবর