সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

পুঁজিবাজারে লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৪ মে, ২০২৩, ৪:৩৪ অপরাহ্ন

প্রথম দুই ঘণ্টা সূচক উত্থান, আর শেষ দুই ঘণ্টা পতনের মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (২৪ মে) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। আগের দিনের মতো আজও বিমার পাশাপাশি আইটি, খাদ্য ও আনুষঙ্গিক এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বেড়েছে। এতে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে দেশের পুঁজিবাজার।

দরপতন থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। বাজারটি আজ বুধবার ১ হাজার ১০৯ কোটি ৯৩ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর আগের দিনের লেনদেন হয়েছিল ৯২০ কোটি ৩০ লাখ ৭৬ হাজার টাকা।

অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে প্রায় ২০০ কোটি টাকা। ২০২২ সালের ৮ নভেম্বরের পর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে বাজারটিতে। ডিএসইতে ওই দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৯৪ কোটি ৫৪ লাখ টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে মাত্র ১৫ কোটি ১ লাখ টাকা।

ডিএসইর তথ্য মতে, আজ ৩৬৪টি প্রতিষ্ঠানের মোট ২৩ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ৪৩১টি শেয়ার ও ইউনিট কেনা-বেচা হয়েছে। তার মধ্যে মাত্র ৭৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। তার বিপরীতে দাম কমেছে ৯৯টির আর অপরিবর্তিত ছিল ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের।

ফলে এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ২৮ পয়েন্ট কমে ৬ হাজার ৩০৫ পয়েন্ট পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই ৩০ সূচক দশমিক ৭৩ পয়েন্ট কমে ২ হাজার ১৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল নাভানা ফার্মার শেয়ার। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার। এরপর রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার।

এছাড়া শীর্ষ ১০-এ ছিল যথাক্রমে ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস,জেমেনি সি ফুড, সোনালি লাইফ, চার্টার্ড ইনস্যুরেন্স, রয়েল টিউলিপ সি পার্ল এবং রূপালী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের শেয়ার।

এদিকে খাত ওয়ারী লেনদেনের শীর্ষে ছিল বিমা খাত। এ খাতের শেয়ারর কেনা-বেচায় মোট লেনদেনের সাড়ে ২৫ শতাংশ অবদান রেখেছে। এরপর যথাক্রমে ওষুধ ও খাদ্য খাতের শেয়ার কেনা বেচা থেকে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১২ এবং ১০ শতাংশ।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ দিন সিএসইতে ২৪২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৫টির, কমেছে ৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ১১০টির দাম।

দিন শেষে সিএসইতে ১৫ কোটি ১ লাখ ৯১ হাজার ২৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।


এই বিভাগের আরো খবর