বৃহৎ শিল্প (উৎপাদন) খাতে ২০২১ সালে অবদান রাখার জন্য এনভয় টেক্সটাইলস লিমিটেডের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ সিআইপি কার্ড অর্জন করেছেন। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এটি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক ৪৪ জন শিল্পপতিকে সিআইপি কার্ড প্রদান করেন। —বিজ্ঞপ্তি