শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

ডোমার রেল স্টেশন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মশিয়ার রহমান, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
শনিবার, ২৭ মে, ২০২৩, ১০:৪৮ অপরাহ্ন

নীলফামারীর ডোমার রেল স্টেশনের যাত্রী বিশ্রামাগার টয়লেট থেকে তাহেরুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রেল স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম।

শনিবার (২৭ মে) সকাল ৬টা ১০ মিনিটে ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগীতায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করে রেল স্টেশন কর্তৃপক্ষ।

জানা গেছে, মৃত তাহেরুল ইসলাম পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী তার গ্রামের বাড়ি উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গনিরস্কুল এলাকার মৃত ফজল উদ্দিনের ছেলে।

পরিবারের লোকজন জানান, শুক্রবার ব্যবসায়ীক কাজে তিনি বিরামপুর যাওয়ার জন্য দুপুরে বাড়ি থেকে বের হন। সর্বশেষ বাড়ির লোকজনের সাথে শুক্রবার রাতে কথা হয়। এরপর শনিবার সকাল ৬ টার দিকে রেলস্টেশন থেকে মোবাইল ফোনে মৃত্যুর সংবাদ পেয়ে রেলস্টেশনে ছুটে আসি। তারা আরও বলেন মৃত তাহেরুল ইসলাম দীর্ঘদিন যাবত হার্ডের সমস্যায় ভুগছিলেন।

এবিষয়ে স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, এক ব্যক্তি রেলস্টেশনের টয়লেটের ভিতরে পড়ে ছিলেন। সকাল ৬টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের লোকজন এসে টয়লেটের দরজা কেটে বৃদ্ধের মরদেহটি উদ্ধার করেন। পরে তার পকেট থেকে জাতীয় পরিচয়পত্র পেয়ে পরিবারকে খবর দেয়া হয়েছে। জানা গেছে, তিনি পেশায় একজন কাচাঁমাল ব্যবসায়ী।

এবিষয়ে সৈয়দপুর জিআরপি থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, পরিবারের লোকজনের কারো কোনো আপত্তি না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মরদেহটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর