সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

আইসিসিবির সমন্বিত পরিকল্পনায় অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের প্রস্তাব

ঢাকা প্রতিদিন রিপোর্ট
রবিবার, ২৮ মে, ২০২৩, ৪:৩১ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম চার লেনের মহাসড়ক ব্যবসা-বাণিজ্যে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সড়কে ধীরগতি, যান চলাচল নিয়ন্ত্রণের অভাব ও অপরিকল্পিত মোড় যানজট সৃষ্টি করছে। এ প্রেক্ষাপটে বিনিয়োগ ও রফতানি আয় বাড়াতে ঢাকা-চট্টগ্রাম উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণ সময়ের দাবি। একই সঙ্গে মহাসড়ক নির্মাণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন, তদারকি ও উন্নয়নে পৃথক কর্তৃপক্ষ গঠন জরুরি।

রাজধানীর গুলশানে গতকাল একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক। প্যানেলিস্ট হিসেবে ছিলেন সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির, অ্যামচেমের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরি প্রমুখ।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. শামসুল হক বলেন, ‘বর্তমান সরকারের আমলে অবকাঠামো খাতে ব্যাপক উন্নতি হয়েছে। সড়ক-মহাসড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণে সরকারের বিনিয়োগের ঘাটতি নেই। তবে সমন্বয়ের ঘাটতি আছে। এখন পর্যন্ত যানজট কমাতে সড়ক প্রশস্ত করতে সমাধান বিবেচনা করা হয়। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দুই লেন থেকে চার লেনে উন্নীত করলেও যানজট কমানো যায়নি। ধীরগতির যান চলাচল, অপরিকল্পিত মোড়, সড়কের পাশে বাজার, যথেচ্ছ বাস-ট্রাক পার্কিং এজন্য দায়ী।’

তিনি আরো বলেন, ‘মহাসড়কে অতিরিক্ত মাল বোঝাই ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল করায় রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাস্তা নির্মাণে যেনতেনভাবে পরিকল্পনা করা হয়। দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় নেয়া হয় না। সড়ক-মহাসড়ক নির্মাণ, তদারকিতে পৃথক রেগুলেটরি কর্তৃপক্ষ গঠন করা দরকার।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অর্থনীতির বর্তমান চাপ নিতে পুরোপুরি সক্ষম নয়। সে বিবেচনায় এখন রেলের ডাবল লাইন নির্মাণের কাজ চলছে। পরিবেশের ক্ষতির কথা বিবেচনায় রেখে অবকাঠামো উন্নয়নে ধারাবাহিকভাবে সরকার চেষ্টা করছে।’

এনবিআর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকারপ্রধানও এনবিআরের পরিবর্তন করতে চান। কিন্তু এখানকার পরিবর্তন সময়সাপেক্ষ ব্যাপার। এনবিআরের ব্যক্তিকেন্দ্রিক সমস্যা না, সেখানে আইনগুলো অনেক জটিল। ব্রিটিশ ও পাকিস্তান আমলের আইনগুলো অনেক জটিল। সেগুলো সহজ না হওয়া পর্যন্ত পরিবর্তন সময়সাপেক্ষ।’

হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, ‘সময়, ব্যক্তি ও গুরুত্বের ক্রম অনুযায়ী এখন আমাদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে দরকার কিন্তু সরকারের নতুন কোনো বড় প্রকল্প নেয়ার মতো অর্থনৈতিক অবস্থা নেই। নতুন মেগা প্রকল্প না নিয়ে যেসব প্রকল্পের কাজ শেষ পর্যায়ে, সেগুলো বাস্তবায়নে জোর দিতে হবে। রফতানি ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণকাজ দ্রুত শেষ করা দরকার। অতি অত্যাবশ্যকীয় না হলে নতুন প্রকল্প নেয়া উচিত হবে না। সঠিক সময়ে কাজ শেষ করতে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করার সময় এসেছে।’

মীর নাসির বলেন, ‘সড়ক উন্নয়নে অনেক কিছুই করা হয়েছে, তবে সেটা “‍ওয়েল মিস ম্যানেজ ওয়ে”তে। লোড বিবেচনায় না নিয়ে সড়ক নির্মাণ করায় অল্পদিনে ভেঙে যাচ্ছে। একটি সড়ক নির্মাণ পরিকল্পনা করার আগে বাস্তবায়ন যোগ্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করা হয়, কিন্তু বাস্তবায়ন পর্যায়ে তার অনেক কিছুই মিসিং থাকে। এ ধরনের অসংগতি তুলে ধরতে আগে পরিকল্পনা কমিশনে ইকোনমিক ক্যাডার কর্মকর্তা ছিল, এখন সেটিকে বিলুপ্ত করা হয়েছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সাময়িক সময়ের জন্য সেই দায়িত্ব পালন করছেন। বিধায় তারা সেই বিষয়গুলো খেয়াল করেন না বা করলেও অন্যত্র তার বদলি হয়ে যাচ্ছে। এ কারণে দুর্বল পরিকল্পনা হচ্ছে।’

সৈয়দ এরশাদ বলেন, ‘লজিস্টিক সক্ষমতা বাড়াতে ধীরাশ্রমে আইসিডি ও বে-টার্মিনালে গুরুত্ব দেয়া দরকার। রাস্তা বানানো হয়, কিন্তু রক্ষণাবেক্ষণ করা হয় না। এজন্য অনেক সরকারি সংস্থা আছে। কিন্তু কারো সঙ্গে কারো সমন্বয় নেই। তিনি আরো বলেন, ব্যবসার প্রধান বাধা এনবিআর। ব্যবসা-বাণিজ্যে বাধা সৃষ্টি করতে এনবিআরই যথেষ্ট।’

আলোচনায় ড. মুস্তফা কামাল মুজেরী বলেন, ‘বাণিজ্য প্রসারে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে একটা সম্ভাব্য সমাধান হতে পারে। তবে এ ধরনের প্রকল্পের ক্ষেত্রে বিস্তারিত ফিজিবিলিটি স্টাডি ও গবেষণা করতে হবে এবং তার ভিত্তিতে বেস্ট সলিউশন কোনটা সেটা বের করতে হবে। মেগা প্রজেক্ট নিতে হলে অনেক দেশের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তারাও এসবের মাধ্যমে তাদের উন্নয়নকে গতিশীল করেছে। যেসব এলাকায় মেগা প্রজেক্ট নেয়া হচ্ছে তার আশপাশের এলাকার লোকজন কীভাবে সহায়তা নিতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে। আঞ্চলিক লোকজনের মাঝে যদি মেগা প্রকল্পের সুবিধা ছড়িয়ে দেয়া না যায়, তাহলে সে প্রকল্প টেকসই হবে না।’


এই বিভাগের আরো খবর