কুড়িগ্রামে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (এঝওউচ-৩) এর আওতায় প্রাথমিকভাবে রাস্তা উদ্বোধন করেন কুড়িগ্রাম ২ আসনের সাংসদের পক্ষে এমপি মহোদয়ের সুযোগ্য পুত্র আলহাজ আবু সুফিয়ান পাভেল।
কুড়িগ্রাম সদর উপজেলাধীন হলোখানা ইউনিয়নস্থ কাঁঠালবাড়ী ভূমি অফিস পার হয়ে সন্ন্যাসী মিজানুর রহমান মাষ্টার বাড়ি হয়ে ওয়াপদা বাঁধ পর্যন্ত প্রায় ১ কি.মি. কাঁচা রাস্তা পাকাকরণ, কাঁঠালবাড়ী ইউনিয়নস্থ নবনুর প্রাথমিক বিদ্যালয় ভায়া আমজাদ হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় ৮৬০ মিটার কাঁচা রাস্তা, বেলগাছা ইউনিয়নস্থ ২ নং ওয়ার্ডের কালে মৌজার একরামুলের বাড়ি হয়ে রতনের বাড়ি ভায়া প্রায় ২০০ মিটার কাঁচা রাস্তা প্রাথমিকভাবে নির্মাণকাজ শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা ইঞ্জিনিয়ার মো. রিশাদ জামান, সহকারী উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আতিয়ার রহমান, হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা, কাঁঠালবাড়ী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, সেক্রেটারি, স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মী, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন, স্থানীয় ব্যক্তিবর্গসহ অনেকেই।