শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

শ্রীপুরে মহাসড়কের পাশেই বিষফোঁড়া ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৬:৪৪ অপরাহ্ন

শ্রীপুরে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের পাশেই বিষফোঁড়া ময়লার ভাগাড়। সেই ময়লা পঁচে বাতাসে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। সেইসঙ্গে মশা-মাছির উপদ্রবে হুমকির মুখে পরিবেশ। এমনকি ময়লার স্তূপে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।বর্তমানে নতুন করে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার (মুলাইদ), এমসি বাজারের ইউটার্ন সংলগ্ন (সুফিয়া কটন স্পিনিং মিলসের উত্তর পাশে) ও মাওনা উত্তর পাড়া মহাসড়ক সংলগ্ন জাবের স্পিনিং মিলসের দক্ষিণ পাশে ও জৈনাবাজার এলাকায় বর্জ্যরে ভাগাড় তৈরী হয়েছে।মহাসড়কের পাশে থাকা একাধিক ময়লার ভাগাড় দীর্ঘদিন ধরে পথোচারী, যাত্রী সাধারণ ও স্থানীয় বাসিন্দাদের জীবন দুর্বিসহ করে তুলেছে। ব্যস্ততম এ মহাসড়কের পাশে আবর্জনা ফেলে ময়লার ভাগাড় তৈরি করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় নানা পদক্ষেপ নিলেও কাজের কাজ হয়নি কিছুই।
অভিযোগ রয়েছে, উপজেলার এমসি বাজার ও রঙিলা বাজার এলাকায় বিভিন্ন বাসা বাড়ি থেকে গৃহস্থালীর ময়লা-আবর্জনা মহাসড়কের পাশে ফেলা হয়। সরাসরি রাস্তায় ফেলার কারণে সড়ক হয়ে যাচ্ছে সংকীর্ণ। রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। এছাড়া যানবাহনের যাত্রী, চালক, হেলপার ও পথচারীরা ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে চলাচল করছেন। স্থানীয়রা জানান, সড়কে আবর্জনা ফেলার নির্ধারিত ডাম্পিং পয়েন্ট না থাকায় রাস্তার পাশে যেখানে সেখানে ফেলা হচ্ছে বর্জ্য। এসব বর্জ্যের উৎকট গন্ধ বাতাসে মিশে পরিবেশ দূষিত হচ্ছে। পাশাপাশি এলাকায় মশা-মাছিসহ পোকা-মাকড়ের উপদ্রবও বেড়েছে। সড়কের এসব ময়লা পরিষ্কার করতে কেউ দায়িত্বও নিচ্ছে না। সরেজমিনে দেখা যায়, ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় আশপাশের বিভিন্ন বাসাবাড়ি ও এমসি বাজার সহ বেশ কয়েকটি রেস্তোরাঁ ও মার্কেটগুলোর ময়লা-আবর্জনা প্রতিদিন ভ্যানে করে ঢাকা- ময়মনসিংহ সড়কের পাশে ফেলা হচ্ছে। স্থানীয়রা বলেন, রাস্তার পাশে যত্রতত্র ময়লা স্তুূপ জমার কারণে বেড়েছে কুকুরের উপদ্রব। জমে থাকা স্তুূপের কারণে নাখ মুখ বন্ধ করে হাটতে গিয়ে কুকুরের কামড়ের শিকার হচ্ছেন পথচারীরা। ময়লার দুর্গন্ধে পথচারী ও যাত্রীদের পাশাপাশি স্থানীয়রাও দুর্ভোগ নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। কবির মিয়া নামের এক পথচারী বলেন, আমার বাড়ি উপজেলার নয়নপুর এলাকায়। ঢাকা- ময়মনসিংহ সড়কের জাবের স্পিনিং মিলসের দক্ষিণে এবং সুফিয়া কটন মিলের উত্তর পাশে ময়লার স্তূপের কাছ দিয়ে প্রতিদিন আসা যাওয়া করতে হয়। দুর্গন্ধে নাক চেপেও হাঁটা দায়। স্থানীয় হাজী ছোট কলিম স্কুলের ছাত্র সাব্বির বলেন, বাড়ি থেকে বের হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক দিয়ে প্রতিদিন স্কুলে যাই। ময়লার দুর্গন্ধে অনেক খারাপ লাগে। এখানে এসেই নাক মুখ চেপে ধরে রাস্তা পার হই। এ সড়কে যাতায়াতকারী যত্রীবাহী তাকওয়া বাসের চালক রফিক বলেন, বর্জ্য এখন সড়কের বেশিরভাগ জায়গা দখল করে আছে। এর ফলে সৃষ্টি হয়েছে বিশাল ভাগাড়। দিন দিন এর পরিধি বাড়ছে। বৃষ্টি হলে সড়কগুলোতে ময়লা ভেসে ওঠে। ময়লা-আবর্জনা রাস্তায় ফেলায় মাঝেমধ্যেই যানজট সৃষ্টি হয়। তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান,মহাসড়ক এলাকায় আবর্জনার স্তূপ অপসারণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্জ্যে অপসারণে সামাজিক সচেতনতা গড়ে তোলা উচিত। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের উচিত ময়লার গাড়ি আটক করে আমাকে জানানো। আমি তাদের জন্য জেল জরিমানার ব্যবস্থা করবো। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, ময়লা অপসারনের জন্য স্থানীয় জন প্রতিনিধিদের জরুরি প্রদক্ষেপ গ্রহণ করা উচিত।


এই বিভাগের আরো খবর