সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

টমেটো ও কাঁচা মরিচের দাম বাড়লেও কমেছে অন্যান্য সবজির দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন
শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১২:২৯ অপরাহ্ন

টমেটো ও কাঁচা মরিচ ছাড়া বেশিরভাগ সবজির দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ১০ থেকে ১৫ টাকা করে কমেছে। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। আর ইলিশের কারণে অন্যান্য মাছের দাম ৩০ থেকে ৫০ টাকা কমেছে।

রাজধানীর রায়েরবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে যেখানে পটল বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৪০/৫০ টাকায়, ৮০ টাকার বরবটি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ৮০ টাকার ঝিঙে ৬০ টাকায়, ৮০ টাকার করলা ৭০ টাকায়, ৭০ টাকার কাঁকরোল রকমভেদে ৬০ টাকা, ৮০ টাকার কচুরমুখি ৭০ টাকা, ৫০ টাকার লাউ ৬০ টাকা, করলা ৮০ টাকা থেকে নেমে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ঢেঁড়স আগের মতোই ৪০ টাকা, পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৩০ টাকায় (কাটা পিস), ফুলকপি ৫০ টাকা, মূলা ৫০ টাকা কেজি, চাল কমুড়া প্রতি পিস ৫০ টাকা, সিম ২০০ টাকা কেজি, লম্বা বেগুন ৮০ টাকা থেকে কমে ৬০ টাকা, ধনিয়া পাতা ১৬০ টাকা কেজি, বাঁধাকপি ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।

তবে দাম বেড়েছে টমেটোর। ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে আর দেশি টমেটো বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। কাঁচা মরিচ ২০০ টাকা থেকে বেড়ে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া গাজর ১৪০ টাকা কেজি, আলু ৪০ টাকা কেজি, দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি, ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা কেজি করে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ী মফিজুর ইসলাম বলেন, গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। টমেটো আর কাঁচা মরিচ ছাড়া অন্যান্য সবজির দাম ১০ থেকে ১৫ টাকা কমেছে।

ক্রেতা আজাদ হোসেন বলেন, সবজির বাজারে স্বস্তি বলা যাবে না। ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। তবে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কম।

এই বাজারে মাছের দামও গত সপ্তাহের চেয়ে কম দেখা গেছে। মাছ ব্যবসায়ী মো. ওয়াসিম চৌধুরী বলেন, বাজারে ইলিশ পাওয়া যাচ্ছে। তবে ইলিশের দাম একটু বাড়তি। বাজারে ইলিশ এলে অন্যান্য মাছে দাম কমে যায়। এখন ইলিশ আছে তাই অন্যান্য মাছের দাম কমে যাচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে- বর্তমানে টেংরা মাছ ৮০০ টাকা কেজি, পাবদা ৫৫০ টাকা কেজি, শিং ৫৫০, তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা কেজি, রুই ৪০০ থেকে ৪৫০, মীরকার্প ৩২০ টাকা কেজি, ইলিশ (৫০০ গ্রামের নিচে) ৯০০ টাকা কেজি, (৫০০ গ্রামের উপরে ১০০০ টাকা, ১ কেজি ওজনের বড় ১৬০০টাকা কেজি।

মাছ ব্যবসায়ী মো. তারা মিয়া ঢাকা পোস্টকে, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কমেছে। এখন চিটাগাংয়ের মাছ আসছে, টেকনাফ, পাথরঘাটা থেকে মাছ আসছে। সেখানে মাছের দাম কমছে। ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তাই ছোট মাছের দাম কমেছে।

রায়ের বাজারের ডিম বিক্রেতা তাকওয়া ট্রেডার্সের মালিক মাওলানা রফিকুল ইসলাম বলেন, ব্রয়লার লাল ডিমের বাজারটা ওঠানামা করছে। বাকি সব ডিমের দাম ঠিক আছে। ব্রয়লার লাল ডিমের দাম ডজনে ১০ টাকা বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, হাসের ডিম বিক্রি হচ্ছে হালি ৭০ টাকা, ডজন ২১০ টাকায়, দেশি মুরগির ডমের হালি ৮০ টাকা, ডজন ২৪০ টাকা। ব্রয়লার সাদা হালি ৪৫ টাকা, ডজন ১৩৫ টাকা, ব্রয়লার লাল হালি ৫০ টাকা, ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। রাজধানীর রায়ের বাজার মাংস ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, গরুর মাংস ৭৮০ টাকা কেজি দরে আমরা বিক্রি করছি। খাসির মাংসও ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে একই দাম ছিল।

তবে গত দুই সপ্তাহে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। গত এক সপ্তাহে কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায় এবং সোনালির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।


এই বিভাগের আরো খবর