সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

বিএফটিআই এবং বিসিআই এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৫:৪০ অপরাহ্ন

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনিস্টিটিউটের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিএফটিআই এর পক্ষে বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ জাফর উদ্দীন এবং বিসিআই-এর পক্ষে বিসিআই-এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি প্রধান অতিথির বক্তব্য বলেন, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের রপ্তানির ৮৪.৫৮ শতাংশ এসেছে তৈরী পোশাক খাত থেকে। অন্যদিকে, রপ্তানি বাজারের ৬২.৮৮ শতাংশই ইউরোপিয়ান ইউনিয়ন (৪৫.৪২ শতাংশ) ও মার্কিন যুক্তরাষ্ট্রের (১৭.৪৬ শতাংশ) মধ্যে কেন্দ্রীভূত।

এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পণ্য ও বাজার বহুমুখীকরণের বিকল্প নেই। সম্ভাবনাময় পণ্য ও বাজার সম্পর্কিত গবেষণালব্ধ তথ্য এবং উদ্ভাবনী পরামর্শ সেবা রপ্তানি বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মন্ত্রী আরও বলেন, এই সমঝোতার ফলে দেশী বিদেশী বিনোয়োগের পথ যেমন সুগম হবে তেমনি প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য, সেবা এবং বাজার বহুমুখীকরণের মাধ্যমে সুদৃঢ় ও টেকসই রপ্তানি নির্ভর অর্থনীতি গড়ে তোলার মাধ্যমে ভিশন ২০৪১ এর সফল বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।

বিএফটিআই ও বিসিআই তার গুণগত মানসম্পন্ন বাণিজ্য বিষয়ক গবেষণা, প্রশিক্ষণ ও নীতি নির্ধারণ প্রক্রিয়ায় পরামর্শ প্রদানের মাধ্যমে দেশের বাণিজ্য সম্প্রসারণে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ বাণিজ্যমন্ত্রী।

সভাপতি বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব, ড. মোঃ জাফর উদ্দীন বলেন, বিএফটিআই-এর প্রতিষ্ঠালগ্ন থেকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বাণিজ্য সংক্রান্ত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিএফটিআই ও বিসিআই এর উক্ত সমঝোতার ফলে পরিকল্পিত উদ্যোগসমূহ দেশী বিদেশী বিনিয়োগের পথ সুগম করবে এবং প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে পণ্য, সেবা এবং বাজার বহুমুখীকরণের মাধ্যমে টেকসই অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করবে।

বিসিআই-এর সভাপতি জনাব আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) তার বক্তব্যে বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে বিএফটিআই এবং বিসিআই এর সাথে পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্যিক উন্নয়নে বহুমাত্রিক কার্যক্রমের সূচনা হচ্ছে, যা বাংলাদেশের ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানগুলির জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

বিএফটিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়, বিসিআই এবং বিএফটিআই ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে, বিএফটিআইয়ের সম্মেলন কক্ষে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত ‘Rules and Procedures for Import and Export’ শীর্ষক প্রশিক্ষণের শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট প্রদান করেন।


এই বিভাগের আরো খবর