শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

দোকানিকে থানায় ধরে নিয়ে নির্যাতন, দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ফরিদপুর প্রতিনিধি
শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে সিগারেটের প্যাকেট বদলে না দেওয়ায় ফাস্ট ফুডের দোকানি আব্দুর রব মোল্লাকে (৩৫) দোকান থেকে মারতে মারতে থানায় নিয়ে হাজতে ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা চরভদ্রাসন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শিমন খানকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এবং উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম মুন্সীকে শুক্রবার সকালে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার এ ঘটনার প্রতিকার চেয়ে আব্দুর রব মোল্লা ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহজাহানের কাছে লিখিত অভিযোগ করেন। তিনি বর্তমানে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আব্দুর রব মোল্লা সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের ওয়েদউদ্দিন মুন্সীর ডাঙ্গী এলাকার আব্দুল বারেক মোল্লার ছেলে। চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে তার ফাস্ট ফুডের দোকান রয়েছে। গত বুধবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে তার দোকানে এ ঘটনা ঘটে।

ঘটনার বরাত দিয়ে আব্দুর রব মোল্লা জানান, থানার এএসআই শিমন, এসআই ইব্রাহিম ও তাদের সঙ্গে থাকা কনস্টেবল সাব্বির তার দোকানে আসে। একপর্যায়ে শিমন খান তাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারা শুরু করেন। পরে তার সঙ্গে যোগ দেন দুই পুলিশ সদস্য। তিনি তাদের বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে পুলিশ সদস্যরা তাকে মারতে মারতে থানায় নিয়ে যান। থানায় নিয়ে তাকে হাজতে ঢুকিয়ে ওই তিন পুলিশ সদস্য তার ওপর অমানবিক নির্যাতন করেন। তাকে রোলার ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

শিমনের রাগের কারণ উল্লেখ করে তিনি জানান, এ ঘটনার আগের দিন মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে এএসআই শিমন তার দোকানে এসে কুড়ি শলাকার বড় এক প্যাকেট ব্যানসন সিগারেট বদলে দশ শলাকার দুটি ছোট প্যাকেট দিতে বলেন। দোকানে ছোট প্যাকেট না থাকায় সিগারেটের প্যাকেট বদলে দিতে পারবেন না বলে জানান। এ সময় তারপরে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান এএসআই শিমন। পরে স্থানীয় বিশিষ্ট এক ব্যক্তি থানায় গিয়ে মুচলেকা দিয়ে তাকে (রব) ছাড়িয়ে নিয়ে আসেন।

আহত আব্দুর রব মোল্লাকে গত বুধবার রাতে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে বুধবার রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বৃহস্পতিবার আব্দুর রব মোল্লার এক্সরে এবং শুক্রবার সিটি স্ক্যান করা হয়েছে।

এ ঘটনার একটি সিসি ফুটেজের ভিডিওতে দেখা যায়, চরভদ্রাসন থানার এএসআই শিমন খান, এসআই ইব্রাহিম ও সাব্বির নামে তাদের এক সহযোগী কনস্টেবল চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে অবস্থিত আব্দুর রব মোল্লার দোকানে যান। এর কিছুক্ষণ পরে তারা দোকানদার আব্দুর রব মোল্লাকে মারতে মারতে বের করে নিয়ে যান।

নির্যাতনের শিকার আব্দুর রব মোল্লার স্ত্রী সাবিনা বেগম বলেন, এ ঘটনার পর আমাদের দোকানের কাজে নিয়োজিত আমার স্বামীর সহযোগী ছেলেটি আমাকে ফোন দিয়ে বলে, ভাবি আপনাকে থানায় ডাকে। থানায় গিয়ে দেখতে পাই তাকে আলাদা একটা রুমে আটকায় রাখছে। সেখানে পৌঁছে দেখি, আমি থানায় যাওয়ার আগেই তাকে অনেক মারধর করেছে। উনি চেয়ারে বসা ছিলেন, উঠতেও পারেন না, এমনভাবে মারছে। সাধারণ একটা মানুষের সঙ্গে এমন করছে। আমরা এর বিচার চাই।

জানতে চাইলে এসআই শিমন খান বলেন, ওই দোকানদার বেয়াদাবি করেছিল। একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। পরে তা মীমাংসা হয়ে গেছে।

চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনার পর পুলিশ সুপার মো. শাহজাহানের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যায় এএসআই শিমন খানকে এবং শুক্রবার সকালে এসআই ইব্রাহিমকে চরভদ্রাসন থানা থেকে প্রত্যাহার করে ফরিদপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। আদেশ পাওয়া মাত্রই এ নির্দেশ কার্যকর করা হয়েছে।


এই বিভাগের আরো খবর