নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঢাকা চট্রগ্রাম মহাসড়কের পাশে সানজিদা ফিলিং স্টেশনের সামনের থেকে ফারিয়াজ এন্টারপ্রাইজ নামে একটি ট্রাক চুরি হয়েছে।
গত শুক্রবার দিবাগত (২৬আগস্ট ) রাত আনুমানিক ৩ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে সানজিদা ফিলিং স্টেশন হইতে চুরি হয়েছে। এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ট্রাক মালিক মো: খোকন মিয়া।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ এলাকার মৃত হেকমত আলীর ছেলে মো: খোকন মিয়া একটি ট্রাক যার রেজিষ্ট্রেশন নং ঢাকা মেট্রো-ট ১৫,১৪১৬ ইঞ্জিন নং ঊ৪১৩ঈউঐউ/১২৭৬৬২ চেসিস নং গঈ২ঈ৫ ঐজঈ০ঐই/৩৬৩৫৫৯।
সোনারগাঁ থানার (ওসি) তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া ট্রাক উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।