আমিন বাজার এলাকা থেকে ১৫ বোতল ফেনসিডিল ও ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।
এর আগে, রবিবার (২৭ আগস্ট) রাত ৮টায় ৫৫ মিনিটের দিকে মাদক জব্দ ও তাকে আটক করা হয়। আটক নাজমুল হোসেন (৩০) সাভার থানাধীন আমিন বাজার বিনোদবাড়ী সাকিনস্হ মাদক ডিলার খ্যাত আবু বকর এর নিজ বাড়ীর উঠানে মাদক কেনাবেচা করছিলো, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজমুল হোসেন (৩০)মাদক ব্যবসায়ীকে আটক করা হয় । পরে তার কাছ থেকে ১৫পিস ফেনসিডিল ও ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হবে ।