শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

বগুড়ায় পা বাঁধা গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার 

মাহফুজ মন্ডল, বগুড়া
বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ন

বগুড়ায় কলাবাগান থেকে দড়ি দিয়ে হাত ও পা বাঁধা অবস্থায় এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের কলাবাগান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহতের নাম সাইদুল ইসলাম (৫৫)। তিনি চকপাড়া উত্তর পাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে। পেশায় তিনি গরু ব্যবসায়ী ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল।
নিহতের ছোট ভাই স্বাধীন মিয়ার বক্তব্যের সূত্র ধরে ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, নিহত সাইদুল ইসলামের প্রথম স্ত্রী মারা যাবার পর গত দুই বছর আগে পার্শ্ববর্তী মাঝপাড়া গ্রামের মোত্তালেবের মেয়ে নিপা আক্তারকে বিয়ে করেন। বিয়ের ৬ মাস পর শ্বশুর মোত্তালেব জমি বিক্রি করতে চাইলে সাইদুল ওই জমি কিনতে চান। এক পর্যায়ে জমির টাকা পরিশোধও করেন। কিন্তু তাঁর শ্বশুর তাঁকে আজ অবধি জমি দলিল সম্পাদন করে দেননি। এ নিয়ে তাদের উভয় পক্ষের মধ্য দ্বন্দ্ব চলছিলো। এ নিয়ে সাইদুল ও তাঁর স্ত্রীর মধ্যে মাঝে মাঝেই দ্বন্দ্ব হতো। অবশেষে আজ বৃহস্পতিবার কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
স্বাধীন আরও জানান, চলতি আগস্ট মাসের ১৩ তারিখে ভাবি নিপা আক্তার আমার ভাইয়ের বিরুদ্ধে খোরপোশ ও মহরানার টাকা দাবি করে লিগ্যাল এইডে অভিযোগ দিয়েছিলেন। আমার ধারনা ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনই তাঁকে হত্যা করেছে।
সাইদুল ইসলামের স্ত্রী নিপা আক্তার ও তাঁর শ্বশুর মোত্তালেব হোসেন পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল বলেন, খবর পেয়ে সকালেই আমরা ঘটনাস্থলে এসেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে।  আমরা এটি হত্যাকাণ্ড মনে করেই তদন্ত শুরু করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর