ফরিদপুরের নগরকান্দায় উৎসবমূখর পরিবেশে ও নানা আয়োজনের মধ্যদিয়ে জন্মাষ্টমী পালিত হয়েছে।
বুধবার দুপুর ১২ টায় নগরকান্দা উপজেলা পূজা উদযাপন কমিটির উদ্যোগে নগরকান্দা উপজেলা সদরের কালিবাড়ি মন্দির থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়। জন্মাষ্টমীর শোভাযাত্রা উপজেলা সদেরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ভক্তবৃন্দরা ঢাক-ঢোল আর কাসার তালে তালে শ্রী কৃষ্ণের বন্দনা করেন। এছাড়া নানা সাজে সজ্জিত হয়ে মহাবতার শ্রী কৃষ্ণের বিভিন্ন লীলা বিলাসের নাট্য প্রদর্শন করেন। বর্ণ্যাঢ্য আয়োজনে নগরকান্দা বাজার কালিবাড়ী মন্দির এলাকা মূখরিত হয়ে উঠে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু,নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, সরকারি এম এন একাডেমির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা পূজা উদযান কমিটির সভাপতি অধ্যাপক মনোরঞ্জন বিশ্বাস,সাধারন সম্পাদক গৌতম ত্রিবেদী প্রমূখ।