শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

স্কুলছাত্র সিফাত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৫৯ অপরাহ্ন

নরসিংদীর মাধবদীতে অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্র সিফাত হোসেন শুভ’র হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বুধবার সকালে মাধবদী পৌরসভায় সতী প্রশন্ন (এসপি ইনস্টিটিউশন) স্কুলের সামনে এই কর্মসূচী পালন করা হয়। স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি প্রেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৩ মাস আগে সতী প্রশন্ন স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী সিফাত হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর থানায় মামলা করা হলেও পুলিশ এখনো হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করছে না। রহস্যজনক কারণে পুলিশ হত্যাকাণ্ডের মূল আসামি ও নেপথ্যের কারিগরদের গ্রেফতারে উদাসীন ভূমিকা পালন করছে। অবিলম্বে সিফাত হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির আওতায় না আনলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মানবন্ধনে বক্তব্য রাখেন, নিহত স্কুলছাত্র সিফাতের মা ঝর্ণা বেগম, বাবা মো. সুন্দর আলী, সহকারী শিক্ষক মনোয়ার হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান, আবু দাউদ, আব্দুল্লা আল শাহেদ, মনির হোসেন প্রমুখ।

চলতি বছরের ২১ জুন স্কুলছাত্র সিফাত বাড়ি থেকে খেয়ে গরুর জন্য ঘাস কাটতে তার বন্ধু রাজনকে নিয়ে নওয়াপাড়া জজ ভূঁইয়া গ্রুপের মিলের মাঠে যায়। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। তাকে সেখানে খুঁজতে গেলে জজ ভূঁইয়া গ্রুপের দারোয়ান তাদের ভেতরে ঢুকতে দেয়নি। একদিন পর অপর দারোয়ানদের সহযোগিতায় মিলের ভেতরে গিয়ে সিফাতের রক্তাক্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা সুন্দর আলী জজ ভূঁইয়া গ্রুপের দারোয়ানসহ ৮ জনকে আসামি করে মামলা দায়ের করেন।


এই বিভাগের আরো খবর