শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

বঙ্গবন্ধুকে হত্যার নেপথ্যে মাস্টারমাইন্ড ছিলেন জিয়া : শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি
শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৪ অপরাহ্ন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, কর্নেল ফারুক জিয়াউর রহমানের কাছে বঙ্গবন্ধুকে হত্যার প্রস্তাব করলে জিয়া সম্মতি দেন। যে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন করলেন, সেই বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে চক্রান্ত করেছেন জিয়াউর রহমানরা। অনেকে বলেন, খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। শুধু কি খন্দকার মোশতাক, তা নয়। তার নেপথ্যে মাস্টারমাইন্ড হিসেবে ছিলেন জিয়াউর রহমান।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির মাদারীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, শিক্ষকরা তাদের ছাত্র-ছাত্রীদের স্বাধীনতা সম্পর্কে উজ্জীবিত করবেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের ভেতরে রাখার অনুপ্রেরণা তৈরি করবেন। বর্তমান শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ আপনি আমি কেউ দুনিয়াতে থাকবে না, তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের মাঝে স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, বাঙালি জাতির চেতনায় উজ্জীবিত করে গড়ে তুলতে হবে। তাহলেই তারা স্বাধীনতার স্মৃতি মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে পারবে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধারা হলেন দেশ ও জাতির অতন্দ্র প্রহরী। তাই শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার চিত্র সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে মুক্তিযোদ্ধাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনা তথা আওয়ামী লীগকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

মাদারীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আকমল হোসেন পিলুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, উপদেষ্টা আবদুল মান্নান, জেলা শাখার সাধারণ সম্পাদক লালমিয়া জমাদার, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কাজী ওবায়দুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।

এই ত্রি-বার্ষিক সম্মেলনে মাদারীপুর জেলা শিক্ষক সমিতির ৬৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে। কমিটিতে আলহাজ আমিন উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আকমাল হোসেন পিলুকে সভাপতি ও পাচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুল হককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এছাড়াওলাল মিয়া জমাদার ও কাজী ওবায়দুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে।


এই বিভাগের আরো খবর