শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৫:০০ অপরাহ্ন

জেলার ঢাকা-সিলেট মহাসড়কের পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ তিনজন প্রাণ হারিয়েছেন।
জানাগেছে,বৃহস্পতিবার ভোররাতে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং সকালে বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় কার্ভাডভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে মোটরসাইকেল আরোহী খাদেমুলের (২৭) পরিচয় পাওয়া গেছে। তিনি ঢাকার মিরপুরের কালশী এলাকার বাসিন্দা। বাকি দুইজনের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশ ও স্থানী সূত্রে জানা যায়, খাদেমুল বন্ধুদের সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে সুনামগঞ্জে ঘুরতে গিয়েছিলো। ঘুরাঘুরি শেষে তারা বুধবার রাতে ঢাকায় ফিরছিল। ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটির চাকা সড়কের গর্তের মধ্য পড়ে যায়। এসময় আরোহীসহ মোটরসাইকেল ছিটকে সড়কের মাঝে পড়ে গেলে ঢাকাগামী এনা পরিবহনের দ্রুতগামী একটি বাস ওই মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসাপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে সকালে ইটাখলা থেকে একটি ট্রাক ও কার্ভাডভ্যান ভৈরবের দিকে যাচ্ছিলো। কার্ভাডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে পৌঁছলে সামনে থাকা ট্রাককে সজোড়ে ধাক্কা দেয়। এতে কার্ভাডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই কার্ভাডভ্যানের চালক ও হেলপার মারা যায়। এসময় ট্রাকটি পালিয়ে যায়।
পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তাদের পরিচয় উদ্ধারে কাজ চলছে।


এই বিভাগের আরো খবর