সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

উচ্চমধ্যম আয়ের দেশ গঠনে ১৩ হাজার ২৬৮ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ন

উচ্চমধ্যম আয়ের দেশ গঠন এবং সবুজ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে। বাংলাদেশি মুদ্রায় (ডলারপ্রতি ১০৬ টাকা হিসাবে) বিশ্বব্যাংকের অনুমোদন দেওয়া ঋণের পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ২৬৮ কোটি টাকা।
বিশ্বব্যাংক গ্রুপের নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের আওতায় এ ঋণ অনুমোদন দেওয়া হয়। আজ শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড বাংলাদেশের জন্য একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক (২০২৩-২০২৭) নিয়ে আলোচনা করেছে এবং তিনটি নতুন প্রকল্পে ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার অর্থায়ন অনুমোদন করেছে।

কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক, সরকারের অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদি পরিপ্রেক্ষিত পরিকল্পনায় এ অর্থ ব্যবহার হবে।

উচ্চমধ্যম আয়ের দেশে উন্নীত হতে আগামী ১২ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় দ্বিগুণেরও বেশি করতে হবে। আগামী ২০৩১ সালের মধ্যে বাংলাদেশ ওই শ্রেণির দেশে উন্নীত হতে চায়।

বর্তমানে ক্রয়ক্ষমতার সমতা অনুসারে (পিপিপি) বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৫৫৪ ডলার। উচ্চমধ্যম আয়ের দেশ হতে বাংলাদেশের মাথাপিছু আয় কমপক্ষে ৩ হাজার ৯৯৬ মার্কিন ডলার হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঋণ সহায়তা সব বাধা মোকাবিলা করে ২০৩১ সালের মধ্যে বাংলাদেশের উচ্চমধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যকে সমর্থন করবে। উচ্চ এবং টেকসই বৃদ্ধিতে এ ঋণ বৈচিত্র্যময় এবং প্রতিযোগিতামূলক বেসরকারি খাতকে আরও শক্তিশালী করবে।


এই বিভাগের আরো খবর