সোমবার, ০১ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

‘এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আসবে পেঁয়াজের দাম’

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ২:৩৫ অপরাহ্ন
এ. এইচ. এম. সফিকুজ্জামান

এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। পেঁয়াজের সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার টিসিবি ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক।

এ এইচ এম সফিকুজ্জামান আরও জানান, গোয়েন্দা সংস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে মজুদদাররা কোথায় কীভাবে পেঁয়াজ মজুদ করে রেখেছে সেই তথ্য নেয়া হচ্ছে।

এ সময় এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পেঁয়াজের দাম সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার আশ্বাসও দেন তিনি।

প্রসঙ্গত, ভারত সরকার নিজের দেশে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে, এমন খবর আসার পর থেকে বেড়ে গেছে পেঁয়াজের দাম। বিক্রেতারা ক্রেতাদের নানা অজুহাত দেখিয়ে বাড়তি দামেই পেঁয়াজ বিক্রি করছেন।

সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে ১৬০ থেকে ১৯০ টাকায়।

তবে পেঁয়াজের লাগামহীন দাম নিয়ন্ত্রণে কাজ করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশের বেশিরভাগ বাজারে চলছে তাদের অভিযান।


এই বিভাগের আরো খবর