সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

কর্মক্ষেত্রে ৮৪% পোশাক শ্রমিক নিরাপদ বোধ করেন : আইবিএর জরিপ

ঢাকাপ্রতিদিন রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ৬:১৯ অপরাহ্ন

পোশাক শ্রমিকদের ৮৪ দশমিক ২ শতাংশ তাঁদের কর্মক্ষেত্রে নিরাপদ বোধ করেন। ৯৩ শতাংশ শ্রমিক কমপক্ষে ৫ বছর শিল্পে কাজ করতে আগ্রহী। ৯১ দশমিক ২ শতাংশ কর্মী সময়মতো বোনাস পান। ৯৪ দশিমক ৪ শতাংশ কর্মী তাঁদের কাজ নিয়ে সন্তুষ্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) গবেষকরা ১০০টি কারখানা থেকে বিভিন্ন স্তরের ৫০০ কর্মীর ওপর জরিপ করে এমন তথ্য পেয়েছেন। ‘দ্য রানা প্লাজা এক্সপেরিয়েন্স : এনসিউরিং ওয়েলবিয়িং অ্যান্ড ট্রান্সফর্মিং দ্য আরএমজি ইন্ডাস্ট্রি’ নামক বইয়ে এ জরিপের ফলাফল উপস্থাপন করা হয়েছে।

আইবিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত মঙ্গলবার আইবিএর এম শফিউল্লাহ মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটি সম্পাদনা করেছেন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ মোমেন ও অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। বইটির জন্য গবেষণা কার্যক্রমের সমন্বয় করেন আইবিএর সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ ও প্রভাষক ফাতেমাতুজ যাহরা সাকি। রানা প্লাজা দুর্ঘটনার সময় যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাঁদের জন্য বইটি উৎসর্গ করা হয়েছে।

অধ্যাপক মোমেন বইটি সম্পর্কে আলোচনা করেন এবং সারসংক্ষেপ তুলে ধরেন। বইটিতে তৈরি পোশাকশিল্পের ইতিহাস, রানা প্লাজা দুর্ঘটনার সময় অস্থিরতা, পুনরুদ্ধার প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে নানান কাজের বিস্তারিত তুলে ধরা হয়েছে। গবেষণার জন্য ২৭টি সাক্ষাৎকার গ্রহণ করা হয়। বইটিতে ক্রেতা, বিদেশি ব্র্যান্ড, সাংবাদিক, শ্রমিক সংগঠন, পোশাক কর্মী, সরকারি সংস্থা, গণমাধ্যম, প্রত্যক্ষদর্শী, ফটোসাংবাদিক, ভুক্তভোগীসহ স্টেকহোল্ডারদের প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে। ৩৬ জন আহতের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

আইবিএর জরিপ থেকে জানা যায়, অংশগ্রহণকারী ৮০ শতাংশ শ্রমিক তাঁদের বেতন নিয়ে সন্তুষ্ট। টয়লেট, স্যানিটেশন, লাঞ্চ আওয়ার এবং ক্যান্টিন, বিশুদ্ধ পানীয় জল, পরিবহন সুবিধার মতো কর্মক্ষেত্রের সুবিধাগুলোর বিষয়ে প্রায় ৯৫ শতাংশ কর্মী উচ্চ সন্তুষ্টি সম্পর্কে জানিয়েছেন। ৪ শতাংশ কর্মী কর্মক্ষেত্রে কোনো আঘাতের সম্মুখীন হননি। গড়ে ৭৫ শতাংশ কর্মী বেতন নিয়ে মাতৃত্ব এবং অসুস্থতার ছুটি পান। ৬৯ দশমিক ৪ শতাংশ তাঁদের কর্মস্থল থেকে ফায়ার ড্রিল প্রশিক্ষণ নিয়েছেন।

অনুষ্ঠানে আলোচকদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও বিজিএমইএর সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম বলেন, রানা প্লাজার দুর্ঘটনার কারণে সামনে অনেক চ্যালেঞ্জ তৈরি হয়। সেই চ্যালেঞ্জ জয় করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশগুলোর অন্যতম। সেই অগ্রগতিকে আরও গবেষণার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। রানা প্লাজা দুর্ঘটনার পরে পোশাকশিল্পের প্রাতিষ্ঠানিক কাঠামো আরও বেশি শক্তিশালী হয়েছে।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, তৈরি পোশাকশিল্পের বিকাশ বাংলাদেশকে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের অংশগ্রহণ ও ব্যবসায়িক চিন্তা-ভাবনা এবং শ্রমিক ও সমাজের বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণের মাধ্যমে আরও জোরালোভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন তাঁরা।


এই বিভাগের আরো খবর