সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

গাপালগঞ্জে বোরো ধানে প্রণোদনা পেয়েছেন ৭০ হাজার কৃষক

অনলাইন ডেস্ক :
শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ৫:০৭ অপরাহ্ন

২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে জেলার ৫ উপজেলায় ৪০ হাজার কৃষক বোরো হাইব্রিড চাষাবাদে ও ৩০ হাজার কৃষক বোরো উচ্চ ফলনশীল (উফশী) আবাদে প্রণোদনার ধান বীজ-সার বিনামূল্যে পেয়েছেন।

এ কর্মসূচির আওতায় ১জন কৃষক (৩৩ শতাংশ) ১বিঘা জমি চাষাবাদের জন্য ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড ধান বীজ পেয়েছেন। সে হিসাবে ৪০ হাজার কৃষক ৮০ হাজার কেজি বোরো হাইব্রিড ধান বীজ পেয়েছেন।

উচ্চ ফলনশীল (উফশী) বোরো ধান ১বিঘা (৩৩ শতাংশ) জমিতে চাষাবাদের জন্য ৫ কেজি করে বোরো ধানের উফশী ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার ৩০ হাজার কৃষকের মধ্যে বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আঃ কাদের সরদার এসব তথ্য জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৭ হাজার ৮০০ জন কৃষকের মধ্যে ১৫ হাজার ৬০০ কেজি বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। মুকসুদপুরে ৬ হাজার ৫০০ জন কৃষকের হাতে ১৩ হাজার কেজি বোরো হাইব্রিড ধান বীজ তুলে দেওয়া হয়েছে। কাশিয়ানী উপজেলায় ৫ হাজার ৭০০ জন কৃষকের মধ্যে ১১ হাজার ৪০০ কেজি বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ সম্পন্ন করা হয়েছে । কোটালীপাড়া উপজেলায় ১৩ হাজার কৃষক পেয়েছে ২৬ হাজার কেজি বোরো হাইব্রিড ধান বীজ । টুঙ্গিপাড়া উপজেলার ৭ হাজার কৃষক ১৪ হাজার কেজি বোরো হাইব্রিড ধান বীজ পেয়েছেন।

উপ-পরিচালক আঃ কাদের সরদার আরো বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৬ হাজার কৃষক ৩০ হাজার কেজি বোরো উফশী ধান বীজ, ৬০ হাজার কেজি ডিএপি ও ৬০ হাজার কেজি এমওপি সার পেয়েছেন। মুকসুদপুরে ৫ হাজার ৩০০ জন কৃষকের মধ্যে ২৬ হাজার ৫০০ কেজি বোরো উফশী ধান বীজ, ৫৩ হাজার কেজি ডিএপি ও ৫৩ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

কাশিয়ানী উপজেলায় ৫ হাজার ২০০ জন কৃষকের হাতে ২৬ হাজার কেজি বোরো উফশী ধান বীজ, ৫২ হাজার কেজি ডিএপি ও ৫২ হাজার কেজি এমওপি সার তুলে দেওয়া হয়েছে। কোটালীপাড়া উপজেলায় ৭ হাজার ৫০০ কৃষকের মধ্যে ৩৭ হাজার ৫০০ কেজি বোরো উফশী ধান বীজ, ৭৫ হাজার কেজি ডিএপি ও ৭৫ হাজার কেজি এমওপি সার বিতরণ সম্পন্ন হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার ৬ হাজার কৃষক ৩০ হাজার কেজি বোরো উফশী ধান বীজ, ৬০ হাজার কেজি ডিএপি ও ৬০ হাজার কেজি এমওপি সার পেয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুন্ডু বলেন, ৮০ হাজার কেজি বোরা হাইব্রিড ধান বীজ ও ১ লাখ ৫০ হাজার কেজি বোরো উফশী ধান বীজ দিয়ে ৭০ হাজার প্রান্তিক কৃষক জেলার ৭০ হাজার বিঘা জমিতে বোরো হাইব্রিড ও উফশী ধানের চাষাবাদ শুরু করেছেন। এতে জেলায় বোরো হাইব্রিড ও উফশী ধানের চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে জেলায় বাড়ছে বোরো ধানের উৎপাদন। খাদ্য উৎপাদন বৃদ্ধি করে কৃষক লাভবান হবেন। এতে জেলার খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আমরা আশা প্রকাশ করছি ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৭ হাজার ৮০০ জন কৃষকের জন্য ১৫ হাজার ৬০০ কেজি বোরো হাইব্রিড ধান বীজ বিতরণ সম্পন্ন হয়েছে আরো ১৭ দিন আগে । এছাড়া ৬ হাজার কৃষকের ৩০ হাজার কেজি বোরো উফশী ধান বীজ, ৬০ হাজার কেজি ডিএপি ও ৬০ হাজার কেজি এমওপি সার বিতরণ শেষ করেছি ১০ দিন আগে । আমরা প্রান্তিক কৃষকরে হাতে এসব তুলে দিয়েছি। এসব বীজ দিয়ে কৃষকরা ইতিমধ্যে বীজতলা তৈরী করেছেন। বীজ তলায় ভরে উঠেছে গ্রাম বাংলা।

টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের কৃষক রাজিব শেখ বলেন, আমি বিনামূল্যে ২ কেজি হাইব্রিড ধান বীজ পেয়েছি। এ ধান দিয়ে বীজতলা তৈরী করেছি। ১ বিঘা জমিতে এ ধান চাষাবাদের প্রস্তুতি নিয়েছি। ধানের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের সহযোগিতায় আমি এ চাষাবাদ করছি। এখানে উৎপাদিত ধান দিয়ে আমি সারা বছর সংসারের খাবারের খরচ চালাতে পারব।

কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের হাসেম হাওলাদার বলেন, আমি প্রান্তিক কৃষক। আমার ১ বিঘা জমি আছে। এ জািম চাষাবাদের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে ৫ কেজি বোরো উফশী ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দিয়েছে। এসব দিয়ে আমার ১ বিঘা জমি আমি নিজেই চাষাবাদ করছি। আমার ছোট পরিবার। আল্লাহ সহায় হলে এখানে উৎপাদিত ধান দিয়ে আমার সারা বছরের খাবার ধান হয়ে যাবে।


এই বিভাগের আরো খবর