নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু হয়েছে।ঘটনার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবারের দাবী,ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও কোনো ব্যাবস্থা গ্রহণ করেনি পুলিশ।তবে ভিক্টিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।
রবিবার (৭ জুন) ভোর ৫ টার দিকে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জোবায়ের (১৮) পাবনা সদর উপজেলার রাজাপুর গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি সোনাকান্দা এনায়েতনগরে ভাড়া বাসায় বসবাস করতেন এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
নিহতের পরিবার জানায়, গেছে, গত বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে পৌঁছালে হাতে ধারালো অস্ত্র নিয়ে মেহেদী হাসান মানিক (২৫) সহ আরও দুই জন ছিনতাইকারী জুবায়ের কে আটকায় এবং উপুর্যুপরি ছুরিকাঘাত করে।এসময় জুবায়েরের কাছে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায় তারা।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।বর্তমানে জোবায়েরের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে ইন্সপেক্টর (তদন্ত) আনিসুর রহমান বলেন, ঘটনার পর থেকেই পুলিশ জড়িতদের গ্রেপ্তার এবং ছিনতাইকৃত মালামাল উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।একইসাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং গুরুত্বসহকারে তদন্ত চলছে।