সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

‘টেক্সওয়ার্ল্ড ইউএসএ ২০২৩’-এ ১০টি বাংলাদেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে

অনলাইন ডেস্ক :
বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:৪৪ অপরাহ্ন

ঢাকা অর্থ-বাণিজ্য ডেস্ক : নিউইয়র্কের জাভিটস সেন্টারে মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ট্রেড শো ‘টেক্সওয়ার্ল্ড ইউএসএ: অ্যাপারেল সোর্সিং ইউএসএ ২০২৩’-এ ১০টি বাংলাদেশি কোম্পানি অংশ নিয়েছে।বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি হোসাইনের নেতৃত্বে, বাংলাদেশের একটি বিশেষ প্যাভিলিয়ন এই ট্রেড শোতে অংশ নিয়েছে।আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।২২টি দেশ থেকে মোট ৩২৪ জন প্রদর্শনকারী এতে অংশগ্রহণ করছে। এতে চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার কান্ট্রি প্যাভিলিয়ন রয়েছে। চীনের ১৭৫ জন প্রদর্শনকারী এতে অংশ নিয়েছে।মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো হলো- আর্জেনস প্রডিউসার লিমিটেড, হা-মীম ডেনিম, পাইওনিয়ার ডেনিম, ম্যাক্স উইল বিডি, পেংনুও গ্রুপ, ভেরো স্টাইল, টোটাল অ্যাপারেল, এনটুএন সোর্সিং, ঢাকা ফারইস্ট ও উইকিটেক্স বিডি (ইন্টারলিংক ড্রেসেস)।
পাইওনিয়ার ডেনিমের উপ-মহাব্যবস্থাপক (বিপণন) হাসিবুল হুদা বলেন, ‘টেক্সওয়ার্ল্ড ইভোলিউশন এনওয়াই শুধুমাত্র আমরা যে পণ্যগুলি তৈরি করি তা প্রচারের জন্য নয়, বরং এটি একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার সুযোগ করে দিয়েছে। এমনকি বাংলাদেশ সম্পর্কে যারা জানেন না তাদেরকেও আমরা আমাদের সক্ষমতা ও উদ্ভাবন সম্পর্কে জানতে পারি। ডেনিম, পাইওনিয়ার ডেনিম লিমিটেড উদ্ভাবনী পণ্য সংগ্রহ ও নতুন টেকসই বৈশিষ্ট্যের মাধ্যমে প্রকৃত ক্রেতাদের কাছে অসাধারণ পণ্য এবং পরিষেবা সরবরাহ করে যাবে। আমরা টেক্সওয়ার্ল্ডের একজন নিয়মিত প্রদর্শক হিসাবে বিশ্বাস করি যে, এই শো-এর সাফল্যের ধারা অব্যাহত রাখবে।’

এনটুএন সোর্সিং-এর চেয়ারম্যান শাগুফতা বলেন, ‘এই মেলাটি বেশ ভালো হয়েছে, এতে প্রচুর ক্রেতা আসছেন। এটি বাংলাদেশ গার্মেন্টস বায়িং হাউস অ্যাসোসিয়েনের (বিজিবিএ) অধীনে থাকায় আমাদের প্যাভিলিয়নটি দৃষ্টি কেড়েছে। আমরা পাঁচটি কোম্পানি এক ছাদের নিচে অংশগ্রহণ করছি, তাই এক জায়গা থেকে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে। বিশেষ করে এনটুএন সোর্সিং কাজের পোশাক ও ইউনিফর্মের উপর দৃষ্টি দেয়, যা অনন্য। যদিও এটি মেলার প্রথম দিন এবং আমরা আশা করি আগামী ২ দিন আরও ভালো হবে এবং আমরা বাংলাদেশের জন্য ভালো ফল বয়ে আনতে পারবো।’
পরবর্তী টেক্সওয়ার্ল্ড ইউএসএ ১৮-২০ জুলাই অনুষ্ঠিত হবে। অ্যাপারেল সোর্সিং প্যারিস ৬-৮ ফেব্রুয়ারি ও ইন্টারটেক্সটাইল সাংহাই অ্যাপারেল ফেব্রিক্স ২৮-৩০ মার্চ অনুষ্ঠিত হবে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর