সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

পণ্যমূল্য বাড়ার জন্য চাঁদাবাজিও দায়ী

ঢাকাপ্রতিদিন রিপোর্ট
রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৩:১৬ অপরাহ্ন

বিপণন ব্যবস্থার দুর্বলতার কারণে কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কিন্তু ভোক্তাকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। পণ্যমূল্য বৃদ্ধির জন্য মধ্যস্বত্বভোগী ছাড়াও পরিবহন ভাড়া ও রাস্তায় চাঁদাবাজিও দায়ী। এসব বিষয়ে নাগরিক সমাজের প্রতিবাদ অপর্যাপ্ত। তবে গণমাধ্যম অনিয়মের বিপক্ষে সরব ভূমিকা পালন করে আসছে।

শনিবার বাংলাদেশ চলচিত্র উন্নয়ন করপোরেশনে পণ্যমূল্য বৃদ্ধির কারণ নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান এসব কথা বলেন। প্রতিযোগিতা অনুষ্ঠানটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সভাপতিত্ব করেন আয়োজক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এএইচএম সফিকুজ্জামান আরও বলেন, ভোজ্যতেল, চিনিসহ কয়েকটি পণ্য চার থেকে পাঁচটি বড় করপোরেট কোম্পানি নিয়ন্ত্রণ করছে। তারা যাতে অন্যায্যভাবে পণ্যের দাম বাড়াতে না পারে, সেদিকে সরকারের নজরদারি রয়েছে। যেসব করপোরেট কোম্পানি অতিমুনাফার জন্য পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করছে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে তাদের তালিকা সরকারের উচ্চপর্যায়ে দেওয়া হয়েছে। বড় কোম্পানির আধিপত্যের কারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পণ্য মজুতসহ অন্যায়ভাবে দাম বাড়ানোর কারণে প্রতিযোগিতা কমিশনে ৫৩টি মামলা চলমান।

তিনি উল্লেখ করেন, আমাদের দেশে গরুর মাংসের কেজি ৮০০ টাকা হলেও ভারত, পাকিস্তানসহ প্রতিবেশী দেশে কেজিপ্রতি ২০০ থেকে ৩০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে। তবে অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম বাড়ার জন্য ভোক্তাদের অনিয়ন্ত্রিত আচরণও দায়ী। বর্তমানে প্রচলিত আইনের সীমাবদ্ধতার কারণে মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পণ্যমূল্য বৃদ্ধির জন্য বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করা হলেও প্রকৃতপক্ষে সুশাসনের অভাব এবং সরকারি সংস্থাগুলোর অদক্ষতা ও সমন্বয়হীনতাও এর জন্য দায়ী। বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। মধ্যস্বত্বভোগীরা সবসময়ই সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে প্রতারিত করে থাকে।

তিনি পণ্যমূল্য নিয়ন্ত্রণে ১০ দফা সুপারিশ উপস্থাপন করেন। এসব সুপারিশের মধ্যে রয়েছে– বিএসটিআই, কৃষি বিপণন অধিদপ্তর, ভোক্তা অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত বাজার পরিদর্শন ও পরিবীক্ষণ কৌশল নির্ধারণ, পণ্যের মজুত, ইচ্ছাকৃত দাম বাড়ানোর মতো ঘটনা পুনরাবৃত্তি রোধে ব্যবসায়ী সমিতিগুলোর জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা, এলাকাভিত্তিক বাজার মনিটরিং কমিটি গঠন, পণ্যমূল্য নিয়ন্ত্রণে শুধু টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ না করে বর্তমান প্রেক্ষাপটে এক কোটি পরিবারকে রেশন কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য সরবরাহের ব্যবস্থা করা, পণ্যের নিরাপদ সাপ্লাই চেইন নিশ্চিত করার জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা ইত্যাদি।

‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতিই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। প্রতিযোগিতায় বিচারক ছিলেন ড. এসএম মোর্শেদ, অধ্যাপক ড. শাহ আলম চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস এডিটর উম্মান নাহার আজমী, একাত্তর টিভির বিজনেস প্রোগ্রাম হোস্ট সাংবাদিক জুলিয়া আলম, দৈনিক প্রথম আলোর অর্থনৈতিক রিপোর্টার আরিফুর রহমান প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি ও সনদপত্র দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর