সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
এসজেডএইচ এম ট্রাস্টের ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান সিইউএফএলে সার্বক্ষনিক গ্যাস সরবরাহ করা হবে: শিল্পমন্ত্রী কাউখালীর নদীতে জেলেদের জালে পাঙ্গাসের পোনা নিধন, হুমকির মুখে দেশীয় মৎস্যসম্পদ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির শেরপুরে ভারতীয় মাদকসহ তিন মাদক কারবারি আটক বাউকাঠি বাজার থেকে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তছলিম হোসেন মৃধা আটক পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুইদিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী অনুষ্ঠান মাদক, বাল্যবিবাহ ও দুর্ভোগমুক্ত পাঁচগাছী গড়ার অঙ্গীকারে মাঠে শামছুল হুদা মিঠু দিনাজপুরে তিন প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ত্রিশাল পৌরসভায় ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা ও গণশুনানি সালথায় খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ঝিনাইগাতীর গজনী বিটে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান, জব্দ ৬ বালুভর্তি মাহিন্দ্রা সালথায় নাশকতা প্রতিরোধে পুলিশের ব্যতিক্রমী মহড়া মিরপুর ইংলিশ ভার্সন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্দরে ‘ বিতর্ক উৎসব” প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীনগরে কৃষি অফিসের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সোনারগাঁয়ে নিষিদ্ধ আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সমাজে একটি বড় সমস্যা মোবাইল আসক্তি : প্রতিমন্ত্রী আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ৬ জেলায় সেনা মোতায়েন বিশিষ্ট মানবাধিকার কর্মী এ.কে.এম. মুস্তাক আলীর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান মতলব উত্তরে বিদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু ইউ-টার্নে কভার্ড ভ্যানের সংঘর্ষ, বৃষ্টির রাতে মহাসড়কে দীর্ঘ যানজট শেরপুরে পল্লী চিকিৎসকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে বলাৎকারের অভিযোগ চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ‘আটক’: ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে ৫টি গ্রামের মানুষের চলাচল: শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবধনা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্র জাফলংয়ের শতাধিক দোকান লন্ডভন্ড

পাইকগাছায় বৃদ্ধ গফুর গাজীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মানছুর রহমান জাহিদ,পাইকগাছা
সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:১০ অপরাহ্ন

খুলনার পাইকগাছায় ডাব খাওয়াকে কেন্দ্র করে গফুর গাজী (৭০) নামে এক বৃদ্ধাকে টেনে হিছরে উলঙ্গ করে ফেলা সহবিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে বেধড়ক মারপিট করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২২শে জুন) বিকেল ৩টায় উপজেলার মঠবাটি কোনাপাড়া গ্রামে এলাকাবাসীর আয়োজনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বৃদ্ধ গফুর গাজী উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটি গ্রামের মৃত নিজাম গাজীর ছেলে। মানববন্ধনে বক্তব্য রাখেন, রহমত গাজী, কবির গাজী, রবিউল গাজী, জাহানারা বেগম, মনোয়ারা বেগম, মাহফুজা আক্তার ও ছবিরন বিবি।

এ সময় বক্তারা বলেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে গফুরের বাড়ি সংলগ্ন নিজে লাগানো একটি নারিকেল গাছ থেকে লগি দিয়ে একটি গাছের ডাব পেরে খাওয়ার অপরাধে সন্ত্রাসী ছবেদ মোড়ল, মাজেদ মোড়ল ও রানা মোড়লসহ আরও অজ্ঞাত চার-পাঁচ জন মিলে বৃদ্ধা গফুর গাজীর উপর হামলা চালায়। এমতাবস্থায় বৃদ্ধা গফুর গাজী জ্ঞান হারিয়ে ফেললেও এলোপাথাড়ি মারধর করাসহ মুখের দাড়ি টেনে ছিঁড়ে ফেলে এবং তার পরনের লুঙ্গি খুলে গলায় পেঁচিয়ে শাঁস রুদ্ধ করে হত্যার চেষ্টা চালায়। এবং তাকে সেখান থেকে হাত পা বেঁধে উলঙ্গ করে টেনে হিচরে নিয়ে আসে পার্শ্ববর্তী মাজেদ মোড়লের বাড়ি। সেখানে নিয়ে আসার পর তাকে বিদ্যুৎ’র খুঁটিতে বেঁধে পুনরায় মারধর করে। এসময় স্থানীয়রা দেখে তার পরিবারের লোকজনদের খবর দেয়।
খবর পেয়ে পরিবারের লোকজন ইউপি সদস্য সহ স্থানীয় কিছু লোকজনের সহযোগিতায় সেখান থেকে ছাড়িয়ে নিয়ে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় থানায় ৪ জনের নামে মামলা হওয়ায় ৪নং আসামিকে পুলিশ গ্রেফতার করলেও পরের দিন জামিনে বেরিয়ে আসে। এদিকে মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। বরং আসামিরা এই পরিবারের লোকজনদের বিভিন্ন হুমকি ধামকি প্রদান করছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সামান্য বিষয় নিয়ে বৃদ্ধ গফুরকে এভাবে মেরে গুরুত্বর আহত করাটা ঠিক হয়নি। গফুর গাজীর সাথে যে ঘটনাটি ঘটানো হয়েছে তা খুবই ন্যাক্কারজনক। আমরা গ্রামবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও আসামিদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


এই বিভাগের আরো খবর