সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

বাংলাদেশ-ভারত নিজস্ব মুদ্রায় বাণিজ্য, মিলবে কার কতটা সুফল

খন্দকার শাহ্ নূহ্
বুধবার, ১৭ মে, ২০২৩, ১০:০৩ পূর্বাহ্ন

বিশে^র অনেক দেশ ডলার সংকটের সমাধানে বিকল্প মুদ্রার দিকে ঝুঁকছে। বাংলাদেশও প্রতিবেশি ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় লেনদেনের বিষয়ে চুক্তিবদ্ধ হচ্ছে। আগামী সেপ্টেম্বর থেকে দুই দেশের মধ্যে টাকা ও রুপিতে লেনদেন শুরু হতে পারে। তবে বাণিজ্য ঘাটতি বেশি হওয়ায় এই লেনদেন বাংলাদেশের জন্য কোনো সুফল বয়ে আনবে না বরং ভারতের মুদ্রা শক্তিশালী হবে।

অর্থনীতিবিদরা বলছেন, ভারতের বাজারে রফতানি বাড়াতে পারলে সুযোগ সম্প্রসারিত হবে। তা না হলে এই চুক্তির সুফল মিলবে না। ভারত তাদের মুদ্রাকে শক্তিশালী করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে রুপিতে লেনদেনের চেষ্ট করছে। তারা পরীক্ষা করে দেখতে চাচ্ছে তাদের মুদ্রা কতটা গ্রহণযোগ্যতা পায়। বাংলাদেশেও রুপিতে লেনদেন তারই প্রকাশ। কারণ এর আগেও ১০ বছর আগে রুপিতে লেনদেনের বিষয়ে কথা হলেও ভারতের আগ্রহের অভাবে সেটা আর আগায়নি। এখন তারা নিজেদের শক্তিশালী করার জন্য রুপিকে বৈশ্বিক লেনদেনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বরে টাকা-রুপিতে বাণিজ্যিক লেনদেন শুরু করার লক্ষ্যে কাজ করছে দুই দেশ। এর আগে গত বছরের ডিসেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেনে বাংলাদেশি টাকা ও তাদের রুপি ব্যবহারের মৌখিক প্রস্তাব দেয়। তখন বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে বলা হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য রুপিতে লেনদেন করা হচ্ছে। এটাতে ডলার সংকটের কোনো সম্পর্ক নেই।

দুবাইসহ অনেক দেশ ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় লেনদেন করছে। আর দেশে ডলার সংকট নেই। আমাদের রিজার্ভ এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, কবে নাগাদ শুরু করব ঠিক হয়নি।

সিপিডির বিশেষ ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, ভারতের সঙ্গে আমাদের রফতানি বাণিজ্য ২ বিলিয়ন ডলারের মতো। আমরা আমদানি করি ১৩ বিলিয়ন ডলারের বেশি। রফতানি করে আমাদের কাছে যে রুপি আসবে সেটা আমরা আমদানি বিল পরিশোধে ব্যবহার করতে পারব এটাই আমাদের লাভ। এ ছাড়া এই দুই বিলিয়ন ডলারের বাইরে আমাদের যে লেনদেন হবে সেটা করার জন্য আমাদের রুপি কিনতে হবে। এতে আমাদের কোনো লাভ হবে না। কারণ আমাদের রিজার্ভে বর্তমানে রুপির মজুদ নেই। রিজার্ভ থেকে ডলার দিয়ে রুপি কিনতে হবে। এতে ডলারের মজুদ কমে যাবে।

লেনদেনে কোনো সমস্যা হবে কি না-এমন প্রশ্নে তিনি বলেন, রুপি এবং টাকায় লেনদেনে আমি কোনো সমস্যা দেখি না। এর ফলে রিজার্ভের বৈচিত্র্যকরণ শুরু হবে। আস্তে আস্তে ইউয়ান, রুবলের মতো মুদ্রাও রিজার্ভে যুক্ত হবে। বর্তমানে ডলার ছাড়া ইউরো ও গ্রেট ব্রিটেনের কিছু মুদ্রা মজুদ আছে।

সিপিডির এই বিশেষ ফেলো বলেন, যেহেতু দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি অনেক, সে জন্য বাংলাদেশের সুযোগ সীমিত। তবে বাংলাদেশের রফতানি বাড়াতে পারলে সুযোগ সম্প্রসারিত হবে। এই উদ্যোগ ডলারের নির্ভরতা কমাতে সহায়তা করবে। বিশে^র অনেক দেশ ডলারনির্ভরতা কমাতে নিজস্ব মুদ্রায় লেনদেনে ঝুঁকছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ডলার সংকট সমাধানে ভারতের সঙ্গে নিজস্ব মুদ্রায় লেনদেন কোনো ভূমিকা রাখতে পারবে না। রুপি কোনো আন্তর্জাতিক মুদ্রা নয়। কোনো মুদ্রা আন্তর্জাতিক হওয়ার জন্য রিজার্ভ, পেমেন্ট ও প্রাইসিংয়ের ক্ষেত্রে ওই মুদ্রার লেনদেন থাকতে হবে। কিন্তু রুপির ক্ষেত্রে সেটা হয়নি। বর্তমানে কয়েকটি দেশ রুপিতে লেনদেন করছে সেটাও সীমিত।

তিনি বলেন, এই চুক্তি বাংলাদেশের জন্য বড় কোনো সুবিধা তৈরি করবে এমন কোনো যুক্তি দেখি না। ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি অনেক। এই চুক্তির পেছনে জিও পলিটিক্যাল কারণও আছে। ডলারের আধিপত্য থেকে চীনের মতো বেরিয়ে এসে নিজেদের মুদ্রার ব্যবহার করে আঞ্চলিক শক্তি হয়ে ওঠার চেষ্টা করছে ভারত।

এই অর্থনীতিবিদ বলেন, এই চেষ্টা কোনোভাবেই ডলারের মোকাবিলায় যথেষ্ট হবে না। কারণ এর আগেও এশিয়ান কারেন্সি খোলার চেষ্টা করা হয়েছিল। এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে লেনদেনের জন্য এটা করতে চেয়েছিল কিন্তু ডলারের বিকল্প হিসেবে সেটি গড়ে উঠেনি। ইউয়ান, রুবল কিংবা রুপিÑএগুলো ডলারের মোকাবিলায় যথেষ্ট শক্তিশালী নয়। তবে ইউরোর একটা সম্ভাবনা আছে, গ্রহণযোগ্যতা আছে। তবে এটা ইউরোপের আঞ্চলিক মুদ্রা হয়ে গেছে।

চুক্তির বিষয়টি এখনও স্পষ্ট নয় জানিয়ে তিনি আরও বলেন, রুপি-টাকায় লেনদেন চুক্তিতে কী লেখা হয়েছে সেটা স্পষ্ট নয়। বর্তমানে ঋণপত্রে (এলসি) মুদ্রা হিসেবে ডলার লেখা থাকে। ভারত ও বাংলাদেশের নিজস্ব মুদ্রায় লেনদেনের ক্ষেত্রে কী লেখা থাকবে সেটা এখনও জানা যায়নি। যদি ডলার লেখা থাকে তা হলে কোনো লাভই হবে না বরং ভোগান্তি আরও বাড়বে। কারণ ডলার দিয়ে রুপি কিনতে হবে তারপর সেই রুপিতে লেনদেন করতে হবে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর ঢাকা প্রতিদিনকে বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশ ক্ষুদ্র আকারে কিছুটা সুফল পাবে। তবে ব্যবসায়ীদের কাছে এটি জনপ্রিয়তা পাবে না। কারণ ভারত থেকে আমাদের কাঁচামাল আমদানি খুব কমই হয়। আমাদের কাঁচামাল আমদানির বড় অংশ হয় চীন থেকে। যে ব্যবসায়ীরা ভারতে পণ্য রফতানি করে রুপিতে আয় করবে তাদের তো আবার কাঁচামাল কেনার জন্য রুপিকে ডলারে রূপান্তর করতে হবে। আবার মুদ্রার পরিমাণ কম হওয়ায় অনেক ব্যাংক রুপির মজুদও করতে চাইবে না। এতে ব্যবসায়ীদের ভোগান্তি বাড়বে, তারা আগ্রহ হারিয়ে ফেলবে।

ভারত কেন রুপিতে লেনদেনে এত আগ্রহ দেখাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ভারত এখন রুপিতে লেনদেনের আগ্রহ দেখাচ্ছে কারণ তাদের অর্থনীতি এখন বড় হয়েছে। তারা চাচ্ছে তাদের মুদ্রাকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে রাশিয়াসহ কয়েকটি দেশের সঙ্গে রুপিতে লেনদেন শুরু করেছে, তারা সে জন্য বাংলাদেশেও পরীক্ষামূলকভাবে লেনদেন শুরু করতে চাচ্ছে।

জানা গেছে, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) ইতিমধ্যে ভারতীয় মুদ্রায় আন্তর্জাতিক লেনদেনে বিদ্যমান আইনি বাধা দূর করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ও বাণিজ্য সংগঠন ও ব্যাংকগুলোকে রুপিতে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করার পরামর্শ দেয়। ইতিমধ্যে মরিশাস, ইরান ও শ্রীলঙ্কার সঙ্গে রুপিতে বাণিজ্য শুরু করেছে ভারত। তারা আন্তর্জাতিক বাজারে রুপির কদর বাড়াতে চায়। এ জন্য শুধু বাংলাদেশ নয়, রাশিয়াসহ অন্য অনেক দেশের সঙ্গেও আলোচনা শুরু করেছে দেশটি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আপাতত দুই দেশের দুটি করে চারটি ব্যাংকের মাধ্যমে লেনদেন চালু হবে। সে অনুযায়ী বাংলাদেশের সোনালী ও ইস্টার্ণ ব্যাংক এবং ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) ও আইসিআইসিআই ব্যাংক পারস্পরিক হিসাব খোলার প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে গত মাসে আরবিআই ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রতিনিধি দল ঢাকায় এসে সোনালী ব্যাংকের এমডি আফজাল করিম ও ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখারের সঙ্গে বৈঠক করে গেছেন।


এই বিভাগের আরো খবর