মধুমতি ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ১১৮তম সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। উপস্থিত ছিলেন কমিটির সদস্য শারমীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসমাইল হোসেন, লা-বীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ূন কবির বাবলু, আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সফিউল আজম।