সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

যশোরে ঈদ বাজারে ক্রেতাদের এখন দৃষ্টি কসমেটিকসে

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩, ৩:১০ অপরাহ্ন

উৎসবের সাজ হওয়া চাই জমকালো। সেই জমকালো সাজে সুন্দর পোশাক পরিচ্ছদ, জুতার পাশাপাশি মানানসই কসমেটিকস ব্যবহার বাড়তি মাত্রা যোগ করে। তাই যশোরের ঈদ বাজারে ফ্যাশনপ্রেমীরা ছুটছেন কসমেটিকস কিনতে।

সুন্দর সাজ সবার দৃষ্টি কাড়ে। তাই উৎসবে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন জরুরি হয়ে পড়ে। একে একে শেষ হতে চললো সিয়াম সাধনার মাস রমজান। ঈদ উৎসবের আর ৪দিন বাকি। অনেকেরই কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। তবু শেষের দিকে থাকে আরও কিছু বাড়তি কেনাকাটা।

তাই পোশাক আর জুতার সাথে মিলিয়ে প্রয়োজন হয় মানানসই মেকআপ, অলংকার, হেয়ারব্যান্ড, হেয়ারক্লিপ, মেহেদীসহ অন্যান্য নানা অনুষঙ্গ। যশোরের চুড়িপট্টি, এইচ.এস প্লাজা, সিটি প্লাজা, জেস টাওয়ারসহ বিভিন্ন মার্কেটে শুরু হয়েছে দেশি বিদেশী নানা ধরনের কসমেটিকস পণ্যর বেচাকেনা। প্রচন্ড গরমের দাবদাহ উপেক্ষা করেই অনেক ক্রেতা আসছেন তাদের পছন্দের পণ্য কিনতে।

কোথায় কেমন দাম
শহরের চুড়িপট্টিতে মেহেদী বিক্রি হচ্ছে ৩০ থেকে ১৫০টাকায়। পাঞ্চক্লিপ ১০ থেকে ১২০টাকা পর্যন্ত। লিপস্টিক ৫০ থেকে ২২০টাকা। নেলপলিস ৫০ থেকে ১২০টাকা। সিটি গোল্ড ও বিভিন্ন ধরনের মেটালের আংটি ৫০ থেকে ১৫০টাকা। কাঁচের রেশমি চুড়ি ৫০টাকা ডজন। চুড়ি ১০০ থেকে ২০০টাকা। মেটালের চুড়ি ১৮০ থেকে ২৫০টাকা। পায়েল ৬০ থেকে ১৩০টাকা। ব্রেসলেট ৮০ থেকে ২০০টাকা। মেকআপ ফাউন্ডেশন ২০০ থেকে ৫৫০টাকা। কমপ্যাক্ট পাউডার ২০০ থেকে ৩০০টাকা। এইচ. এস প্লাজায় কানের টব ২০ থেকে ৩০০টাকা। লম্বা দুল ৬০ থেকে ৬০০টাকা। হেয়ারব্যান্ড ৩০ থেকে ১৫০টাকা। ওভার ব্যান্ড ৩০ থেকে ৫০টাকা। গোল্ড প্লেটেড জুয়েলারি সেট ৩০০ থেকে ৩০০০টাকা। ক্লিপ ২০ থেকে ৪০টাকা। ডিজাইন রাবার ব্যান্ড ১০ থেকে ৪০টাকা। সিটি প্লাজায় পাঞ্চ ক্লিপ পাওয়া যাচ্ছে ৫০ থেকে ৩৫০টাকায়। ক্লিপ ৪০ থেকে ২০০টাকা। ডিজাইন রাবার ব্যান্ড ৫০ থেকে ১৩০টাকা। স্টোনের চুড়ি সেট ৪০০ থেকে ১০৫০টাকা। সিটি গোল্ডের চুড়ি সেট ১৫০ থেকে ৩০০টাকা। মেহেদী ৩০ থেকে ৫০টাকা। মেকআপ ফাউন্ডেশন ৩৫০ থেকে ১২০০টাকা। হাট বাজারে ফরাসী ব্রান্ড গারনিস লিপস্টিক পাওয়া যাচ্ছে ২১০ থেকে ৮৯০টাকায়। ন্যাকেড ৩৯০ থেকে ৬৭৫টাকা। ফাউন্ডেশন ১৫৭০ থেকে ১৮৭০টাকা। আইশ্যাডো ৬৩০ থেকে ৯৬০টাকা। জেস টাওয়ারে ইমিটিশনের আংটি পাওয়া যাচ্ছে ১৫০ থেকে ৩০০টাকায়। আইশ্যাডো ১৫ থেকে ৯০০টাকা। কমপ্যাক্ট পাউডার ১৫০ থেকে ৬৫০টাকা। পাঞ্চক্লিপ ৫০ থেকে ১৫০টাকা। লিপস্টিক ১০০ থেকে ৩৫০টাকা। মেকআপ ফাউন্ডেশন ৩০০ থেকে ৯০০টাকা।
যা বলছেন ক্রেতা-বিক্রেতা

চুড়িপট্টির সৈনিক স্টোরের সত্ত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন বলেন, বিক্রি ভালো চলছে। চাঁদরাত পর্যন্ত বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছি। জেস টাওয়ারের ফালগুনী পার্লার কালেকশান এর সত্ত্বাধিকারী জহিনুল ইসলাম বলেন, বেচাকেনা এখনো জমে ওঠেনি।

মানুষের ইনকাম বাড়ছে না, খরচ বাড়ছে। যে কারনে কসমেটিকস কেনায় মানুষের আগ্রহ কম। সিটি প্লাজার স্টোন প্লাস স্টোরের বিক্রেতা ইয়াসিন আরাফাত বলেন, গতবারের চেয়ে এবারে আমাদের বিক্রি কম। চুড়িপট্টিতে কসমেটিকস কিনতে আসা তানজিলা আহমেদ বলেন, মেহেদী কিনতে এসেছি, সাথে হেয়ারক্লিপও কিনবো।

আরেক ক্রেতা রুবাইয়াত শারমিন বলেন, পোশাক ও জুতার সাথে সাথে ঈদে কসমেটিকসও ভীষণ জরুরি, এজন্য কিনতে আসলাম। ক্রেতা মেহেরুন নাহার বলেন, আমি শুধু ঈদে নয়, সারাবছরই কমবেশি কসমেটিকস কিনতে আসি।


এই বিভাগের আরো খবর