সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ

শিপ বিল্ডিং এবং শিপ রিসাইক্লিং শিল্পে সহযোগিতা করতে পারে নেদারল্যান্ড

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১১:৪৩ অপরাহ্ন

বাংলাদেশে জাহাজ নির্মাণ ও জাহাজ পুনর্ব্যবহারযোগ্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে জ্ঞান এবং প্রযুক্তির প্রয়োজন। সেক্ষেত্রে নেদারল্যান্ডস বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।
বৃহস্পতিবার ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘মেরিটাইম ফিউচার ইজ নাউ: দ্য নেদারল্যান্ডস অ্যাপ্রোচ টু নিউ অপরচুনিটিস’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাস সেমিনারের আয়োজন করে।
জাহাজ নির্মাণ, জাহাজ পুনর্ব্যবহার, অফশোর অয়েল অ্যান্ড গ্যাস সাপোর্ট, শিপিং, লজিস্টিক অ্যান্ড পোর্ট, ফিশিং ভেসেল অ্যান্ড ফিশরি বিষয়ক তিন দিনব্যাপী প্রদর্শনীর পাশাপাশি এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল। এতে স্বাগত বক্তব্য দেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন। নেদারল্যান্ডস দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স থিজ ওয়াউডস্ট্রা বাংলাদেশে মেরিন সেক্টরে নেদারল্যান্ডসের কর্মকান্ডের উপর পর্যালোচনা এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী ডাচ কোম্পানি ও সংস্থার পরিচিতি তুলে ধরেন।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর মোহাম্মদ মাকসুদ আলম ‘ফিউচার মেরিটাইম অ্যান্ড শিপিং রিকয়ারম্যান্টস ইন বাংলাদেশে’ শীর্ষক এবং ‘দ্য মেরিটিম ফিউচার ইজ নাউ: সাসটেইনেবল সলিউশনস ফ্রম দ্য নেদারল্যান্ডস’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন এভার্ট ডেন ব্রোয়েক। সেমিনারে আলোচক ছিলেন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়।
মোস্তফা কামাল বলেন, পানি ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ ও অর্থনৈতিক উন্নয়ন খাতে নেদারল্যান্ডস বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আগামী দিনগুলোতে পারস্পারিক সহযোগিতা আরো জোরদারের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
কমোডর মোহাম্মদ মাকসুদ আলম তার প্রবন্ধে বলেন, ‘বাংলাদেশে জাহাজ নির্মাণ ও জাহাজ পুনর্ব্যবহারযোগ্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা কাজে লাগাতে জ্ঞান এবং প্রযুক্তির প্রয়োজন। আর সেক্ষেত্রে নেদারল্যান্ডস বাংলাদেশকে সহযোগিতা করতে পারে।’
এভার্ট ডেন ব্রোয়েক বলেন, ডাচ মেরিটাইম সেক্টর এমন একটি ধারণা প্রচার করছে যেখানে তাদের উদ্ভাবনগুলি প্রাণবন্ত বন্দরনগরী গড়তে এবং কার্বন নির্গমন কমিয়ে জাহাজ শিল্প বিকাশে সহায়তা করতে পারে।
এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিন অ্যান্ড অফশোর এক্সপো, ২০২৩ বা বিমক্স-২০২৩’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন। বিমক্স ২০২৩ প্রদর্শনী এবং নেদারল্যান্ডস প্যাভিলিয়ন দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ১৪ অক্টোবর, ২০২৩ পর্যন্ত।


এই বিভাগের আরো খবর