সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

শেয়ারবাজার ডিএসইতে লেনদেন ৭০০ কোটি ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩, ৫:১১ অপরাহ্ন

দেড় মাস পর ঢাকার শেয়ারবাজার ডিএসইতে টাকার অঙ্কে শেয়ার কেনাবেচার পরিমাণ ৭০০ কোটি টাকা পার করেছে। মঙ্গলবার এ বাজারে লেনদেন হওয়া শেয়ারের বাজারমূল্য ছিল ৭১৩ কোটি টাকা। এর আগে গত ৬ মার্চ ৭২৭ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়। যদিও এরপর ধারাবাহিকভাবে কমে গত ২৮ মার্চ ২৭২ কোটি টাকায় নামে।

অপেক্ষাকৃত ভালো মৌলভিত্তির শেয়ারে মার্জিন ঋণ পাওয়ার নীতি শিথিল করার কারণে লেনদেন বাড়তে পারে শেয়ারবাজারসংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন। আইডিএলসি সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন বলেন, দীর্ঘ সময় ধরে বাজার মন্দার মধ্যে চলছিল। এর মধ্যে ইতিবাচক কিছু পেলে তা আঁকড়ে ধরে নতুন করে স্বপ্ন দেখেন বিনিয়োগকারীরা। ভালো শেয়ারে মার্জিন ঋণ নীতিমালা শিথিল করার ইস্যুটি হয়তো তেমনই কিছু।

অবশ্য বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, বাংলাদেশের শেয়ারবাজারের খুব ভালো শেয়ার হিসেবে বিবেচিত, তার সবই ফ্লোর প্রাইসে পড়ে আছে। এগুলোর মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৪০-এর অনেক নিচে। যেমন– স্কয়ার ফার্মার পিই রেশিও মাত্র পৌনে ৯। ৫০ পিই রেশিও পর্যন্ত মার্জিন ঋণ পাওয়া যাবে– এ নীতি এসব শেয়ারের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলেনি। গতকালও এসব শেয়ারের সামান্য লেনদেন হয়েছে। নতুন নীতির কারণে ঋণ সুবিধা মিলবে বিএসআরএম লিমিটেড, সাইফ পাওয়ারটেক, আমান কটন ফাইব্রস ও আমান ফিডের শেয়ারে। কিন্তু যেগুলোর পিই রেশিওই নেই, সেগুলোর দর বাড়ছে।

গতকাল ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে প্রথম চারটিরই কোনো পিই রেশিও নেই, কারণ এগুলো সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনে লোকসানের তথ্য দিয়েছে। শেয়ার চারটি হলো– হেইডেলবার্গ সিমেন্ট, এমারেল্ড অয়েল, আরামিট সিমেন্ট ও বিডি থাই অ্যালুমিনিয়াম। অথচ এ চার শেয়ারের দর পৌনে ১০ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

সার্বিক হিসাবে গতকাল ৩৪২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত থেকেছে ২০৬টির দর।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৬২৬৩ পয়েন্টে উঠেছে। সূচকের এ অবস্থান গত ১৩ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। একক কোম্পানি হিসেবে গতকালও লেনদেনের শীর্ষে ছিল ইউনিক হোটেলের শেয়ার।


এই বিভাগের আরো খবর