সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি মুন্সীগঞ্জে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা: রহস্য উন্মোচনে পিবিআই আমি সর্বোচ্চ উজার করে ছেংগারচর পৌরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই : মেয়র পদপ্রার্থী উজ্জল ফরাজী সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১০ কাউখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান আর নেই শাসক নয়, ওয়ার্ড বাসীর সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই : এস এম শাহাবুদ্দিন নবীগঞ্জে কুশিয়ারা ড্রাইকের এক কিলোমিটার কাঁচা রাস্তা দুর্ভোগের কারণ, দ্রুত পাকাকরণের দাবি কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী মতলব উত্তরের লবাইরকান্দিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত গাজীপুরে মামলার আসামী আওয়ামীলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারে দাবিতে থানায় এমপি বাচ্চু কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড় কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার

সরকারি নির্দেশ অমান্য করে বেশি দামে চিনি বিক্রি

কাজী মামুনুর রহমান (মাহিম)
শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ২:১৯ অপরাহ্ন

সরকারি নির্দেশ অনুযায়ী খোলা চিনির কেজি ১০৪ টাকায় বিক্রি করার কথা। কিন্তু সে নির্দেশ অমান্য করে চিনি বিক্রি করা হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকা দরে। অর্থাৎ কেজিপ্রতি ২৬ থেকে ৩১ টাকা বেশি নেওয়া হচ্ছে।

ভোক্তারা বলছেন, সরকার বলছে দাম কমিয়েছে, কিন্তু বাজারে গিয়ে দেখছি ব্যবসায়ীরা উল্টো দাম বাড়িয়েছেন। প্রয়োজন থাকায় চিনি কিনতে হচ্ছে বেশি দামেই। সরকারের উচিত অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া।

ভোক্তাদের অভিযোগ স্বীকার করেছেন খুচরা ব্যবসায়ীরা। তারা বলছেন, সরকার চিনির নতুন দাম নির্ধারণের পর থেকে নতুন করে বাজারে সংকট তৈরি করেছে বড় বড় কোম্পানিগুলো। তারা ঈদের সময় দাম বাড়িয়েছে, এখনো সেই দামেই বিক্রি করছে। আমরাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।

রাজধানীর মালিবাগ এলাকার ফ্যামিলি মার্ট জেনারেল স্টোরের মালিক মোহাম্মদ সাজেদুল ইসলাম ঢাকা প্রতিদিনকে বলেন, ঈদের সময় থেকে খোলা চিনি ১৩০ টাকায় বিক্রি করছি। প্যাকেটজাত চিনি এখন চোখেই দেখি না।

তিনি অভিযোগ করে বলেন, গত দুই মাস ধরে কোম্পানিগুলো চিনি দেয় না, অনেক বলাবলির পর ৩০ কেজি চাইলে ৫-১০ কেজি পাই। আমরা কী করব?
পাশের দোকান ভাই ভাই জেনারেল স্টোরের মালিক আব্দুল বারেক ঢাকা প্রতিদিনকে বলেন, প্যাকেটজাত চিনি বিক্রি বন্ধ করে দিয়েছি এক বছর হলো। এখন খোলা চিনিও বিক্রি বন্ধ করে দেবো।

কেন বন্ধ করে দেবেন জানতে চাইলে তিনি বলেন, এক কেজি চিনি বিক্রি করে লাভ হয় ৫ টাকা। আর এই চিনির জন্য কাস্টমার ও কোম্পানির লোকদের কাছে যে পরিমাণ কথা বলতে হয় তাতে পোষায় না। ১৫ দিন হলো এক বস্তা চিনির জন্য অর্ডার দিয়েছি, কিন্তু কোম্পানি এখনো চিনি দেয়নি। কীভাবে ব্যবসা করব?
পল্টনের বাসিন্দা ইমরান হোসাইন ঢাকা প্রতিদিনকে বলেন, রোজার শেষের দিকে ১২০ টাকা কেজিতে চিনি কিনেছি, আজ দেখছি ১৩৫ টাকা কেজি। কয়েকটি দোকান ঘুরে দেখেছি, ১৩০-১৩৫ টাকার কম কেউ বিক্রি করছে না। আপাতত চিনি কিনলাম না। কয়েকদিন বাজার দেখে তারপর কিনব।

বনশ্রীর মুদি দোকানি আলম বলেন, পাইকারি বাজারে চিনির সংকট। এখন যে চিনি রয়েছে এই চিনি ঈদের আগে কেনা, বড় জোর আর দুই-তিন দিন বিক্রি করতে পারব। তারপর নতুন করে চিনি না পেলে বিক্রি করতে পারব না।

তিনি বলেন, আমি ঈদের আগেই চিনি বিক্রি করেছি ১৩৫ টাকায়। আজও সেই দামেই বিক্রি করছি। দাম আমি বাড়াইনি। চিনি পাইকারিতে কেনা ১২৬ টাকা। সব খরচ মিলে ১৩৫ টাকায় বিক্রি না করলে আমাদের লাভ থাকে না।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সরকার খোলা চিনির দাম ৩ টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করে। এর আগে সরকার নির্ধারিত দাম ছিল ১০৭ টাকা, কিন্তু বাজারে পাওয়া যেত ১১৫ থেকে ১২০ টাকায়।

৬ এপ্রিল দাম কমানোর পর থেকে বড় কোম্পানি ও ব্যবসায়ীরা চিনি সরবরাহ সীমিত করে দেয়। এতে চিনির দাম না কমে উল্টো বেড়েছে। শুধু তাই নয়, বড় ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীদের চিনি কেনার সময় কোনো রসিদও দিচ্ছেন না।

ব্যবসায়ীরা বলছেন, চিনির বাজারে অস্থিরতার কারণে এখন অনেকেই চিনি বিক্রি করছেন না। ঈদের আগে ৫০ কেজি চিনির বস্তা বিক্রি হয়েছে ৫ হাজার ৯০০ থেকে ৫ হাজার ৯৫০ টাকায়। বর্তমানে এক বস্তা চিনিতে দাম বেড়েছে ৩৫০ থেকে ৪০০ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী বলেন, বড় কোম্পানিগুলোর কেউ সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করছে না। তারা পাইকারি দর নিচ্ছে ১২৫ টাকা। কিন্তু খুচরা ব্যবসায়ীদের রসিদ দিচ্ছে না। আবার সরকারের কাছে দেখাচ্ছে নির্ধারিত দামেই (১০৪ টাকা) বিক্রি করছে!


এই বিভাগের আরো খবর