সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে গুজব-অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের দাবি মানববন্ধন অনুষ্ঠিত হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার দুই আসামী গ্রেফতার ৪০০ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত আজও হয়নি সালথার সোনাডাঙ্গী গ্রামে যাতায়াতের সেই রাস্তাটি শেরপুরে সংখ্যালঘু পরিবারের রাস্তা বন্ধের অভিযোগ অস্বীকার, সংবাদ সম্মেলনে প্রতিবাদ ফুলবাড়িয়ায় নির্মাণ সামগ্রীর স্তূপে বন্ধ চলাচলের রাস্তা, ভোগান্তিতে স্কুলগামী শিক্ষার্থী ও এলাকাবাসী এক নিমিষেই পুড়ে ছাই ঘাটাইলের তানভীর মটরস আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ

হারের বৃত্তেই সিলেট, প্লে-অফে বরিশাল

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : এবারের বিপিএলে হারের বৃত্ত থেকে কোনোভাবেই বের হতে পারছে না সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে সিলেটের টানা পঞ্চম হারের দিনে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল।

রোববার (২৬ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলায় টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১১৬ রানেই গুটিয়ে যায় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি বরিশালকে। তামিম-মুশফিকের ৬০ বলে ৮১ রানের জুটিতে ২৪ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে প্লে-অফ নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে রংপুর রাইডার্স। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফরচুন বরিশাল। চিটাগং কিংসের পয়েন্ট ১০, তারা আছে টেবিলের তিন নম্বরে। আর চার নম্বরে থাকা খুলনার পয়েন্ট ৮। সমান পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে দুর্বার রাজশাহী। ১০ ম্যাচে তিন জয় নিয়ে ৬ নম্বরে ঢাকা ক্যাপিটালস। ৪ পয়েন্ট নিয়ে তলানিতে আছে সিলেট স্ট্রাইকার্স।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনেই করেন দুই ওপেনার তামিম ইকবাল এবং তাওহীদ হৃদয়। তবে উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি হৃদয়। ৭ বলে ৬ রান করে নাহিদুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। দাউইদ মালান এদিন খোলস ছেড়ে বের হতে পারেননি। ৮ বলে ৯ রান করেই তাকে ফিরতে হয় সাজঘরে। সুমন খানের বলে আহসান ভাটির হাতে ক্যাচ দিয়ে আউট হন এই ব্যাটার।

এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন তামিম ইকবাল। তৃতীয় উইকেট জুটিতে তার সঙ্গে যোগ দেন মুশফিকুর রহিম। দুজনের অনবদ্য ৮১ রানের জুটিতে ৪ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ৫১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। মুশফিক অপরাজিত থাকেন ৩০ বলে ৪২ রানে।

মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সিলেট। পাওয়ার-প্লে’র ৬ ওভারে ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। জর্জ মুসসে, রনি তালুকদার, জাকির হাসান ও কাদিম এলেইনের মধ্যে কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। এরমধ্যে ওয়েস্ট ইন্ডিজের কাদিম ফিরেছেন কোনও রান না করেই।

নাহিদুল ইসলামও দলের হাল ধরতে পারেননি। আউট হয়েছেন মাত্র ৮ রান করেই। ফাহিম আশরাফের বলে সরাসরি বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার। পঞ্চাশের আগেই ৫ উইকেট হারায় সিলেট।

ষষ্ঠ উইকেট জুটিতে আহসান ভাটির সঙ্গে ২৬ বলে ৩২ রানের জুটি গড়েন জাকের আলী। ২৯ বলে ২৮ রান করে নবির বলে মাহমুদউল্লাহ’র হাতে ক্যাচ ফেরেন আহসান ভাটি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি জাকের আলীও। ১৯ বলে ২৪ রান করে জেমস ‍ফুলারের বলে নবির ক্যাচ হয়ে ফেরেন তিনি।

তানজিম হাসান সাকিব টিকতে পেরেছিলেন মাত্র ৮ বল, ১৩ রান করে রিশাদের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। অধিনায়ক আরিফুল হকও ছিলেন ব্যর্থ। ১৩ বলে ১২ রান করা এই ব্যাটার ফাহিম আশরাফের বলে তাওহীদ হৃদয়ের ক্যাচ হয়ে ফেরেন।

সবশেষ সুমন খানের উইকেটও শিকার করেন ফাহিম আশরাফ। ৭ বলে ৭ রান করা এই ব্যাটারকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। শেষ পর্যন্ত ১১ বল বাকি থাকতেই ১১৬ রানে গুটিয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। বরিশালের হয়ে ফাহিম আশরাফ নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ নবি ও জেমস ফুলার নিয়েছেন দুটি করে উইকেট। এছাড়া রিশাদ পেয়েছেন এক উইকেট।
ঢাকা প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর